লেবাননকে ‘না’ করে বাংলাদেশ-ভুটানের বিপক্ষে খেলবে নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৮:২৫আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৮:২৫

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনে পার্শ্ববর্তী লেবাননের নামও আসছে। যুদ্ধে জড়িয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশটি। তাই জুলাইয়ে চার জাতি নারী ফুটবলে খেলতে অপারগতা প্রকাশ করেছিল বাংলাদেশ। সাবিনাদের না করে দেওয়ার পর নেপালও বর্তমান পরিস্থিতিতে খেলছে না। আগেই বিকল্প হিসেবে ভুটান ও বাংলাদেশের মধ্যে দুটি ম্যাচ নির্ধারণ হয়ে আছে। তবে নেপাল সেসময় থিম্পুতে গিয়ে তিন জাতি টুর্নামেন্ট খেলতে আগ্রহ প্রকাশ করেছে। এতে ভুটান কিংবা বাংলাদেশের কোনও আপত্তি নেই।

১১ ও ১৪ জুলাই থিম্পুতে গিয়ে দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। এখন নেপাল যুক্ত হওয়ায় ম্যাচের  সূচিও পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে তিন জাতি টুর্নামেন্টটি জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে হতে পারে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভুটান জানিয়েছে তারা আমাদের নিয়ে তিনজাতি টুর্নামেন্ট করতে চায়। আগে শুধু ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। এখন নেপাল নিশ্চিত করলে তখন ম্যাচও বাড়বে। সূচিতে পরিবর্তন আসবে। আমরা মৌখিকভাবে হ্যাঁ বলেছি। এখন লিখিত পেলে তখন পরবর্তী সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তবে তিন জাতি টুর্নামেন্টকে ঘিরে এগোচ্ছি।’

বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলারও বেশি ম্যাচ খেলার পক্ষপাতী, ‘যদি আমরা ভালো দলের বিপক্ষে আরও ম্যাচ খেলতে পারিত, তাহলে তো আমাদেরই সুবিধা। আমিও এমনটি শুনেছি নেপাল যুক্ত হতে পারে। দেখি কী হয়।’

আপাতত ৩১জন খেলোয়াড় নিয়ে অনুশীলনে ব্যস্ত বাটলার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী