গত মৌসুমের প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল নবাগত গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের। দলবদল করার সম্মতিও দিয়েছিল। কিন্তু শেষ দিনে এসে খেলতে নারাজি জানিয়ে দলবদল অংশ নেয়নি। এজন্য তাদেরকে ছাড়া লিগ হলেও বাফুফে ক্লাবটির এমন আচরণে মৌসুম শেষে বড় শাস্তি আরোপ করেছে।
আপাতত গোপালগঞ্জ ক্লাবকে চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে হবে। যদিও তার জন্য লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। বাফুফে ডিসিপ্লিনারি কমিটি শুধু ক্লাবটিকে চ্যাম্পিয়নশিপ লিগে নামায়নি, পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানাও করেছে।
ডিসিপ্লিনারি কমিটির সভায় রেফারির সঙ্গে দুর্ব্যবহারের কারণে শেখ রাসেলের দুই কর্মকর্তা ইফতেখার রহমান ও হাবিবুর রহমানকে চার ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। এছাড়া ব্রাদার্স ইউনিয়নকে ৫০ হাজার টাকাসহ একাধিক খেলোয়াড়কে জরিমানার সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে।








