দরিভালকে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিচ্ছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১৭:৩৯আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭:৩৯

গত জানুয়ারিতে দায়িত্ব নিয়ে প্রথম কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ান দরিভাল জুনিয়র। চলতি কোপা আমেরিকায় সেলেসাওরা পুরোপুরি ব্যর্থ। গ্রুপে মাত্র একটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে নয়বারের চ্যাম্পিয়নরা। আগেভাগে ব্রাজিলের কোপা আমেরিকা শেষ হলেও দরিভালের ওপর আস্থা হারাচ্ছে না ফেডারেশন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দেওয়ার কথা বললেন ব্রাজিলের শীর্ষ ফুটবল সংস্থার প্রধান এডনাল্ডো রদ্রিগেজ।

দেশের ফুটবল ফেডারেশনের প্রধান বলেছেন, ‘দুই মাসের মধ্যে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের খেলা আছে। পরিকল্পনা হলো (দরিভালের সঙ্গে) চালিয়ে যাওয়া। এটা বিশ্বকাপ চক্র, তিনি ও তার কোচিং স্টাফ জানেন কী ঠিক করতে হবে। কোথায় ভুল হয়েছে, দরিভাল অবগত। এভাবেই বিজয়ী দল তৈরি হয়।’

দলের বিদায়ের পর পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন দরিভাল। রদ্রিগেজ মনে করেন, নিজের ধ্যান ধারণা প্রয়োগ করতে কোচের আরও বেশি সময় প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা (কোপা আমেরিকা) জিততে চেয়েছিলাম। কিন্তু আমরা এটাও জানি একটি নতুন দলের সঙ্গে কাজের শুরু এটা। অনেক তরুণ খেলায়াড় আসছে, এটা আমাদের বুঝতে হবে।’

২০১৯ সালে ব্রাজিল সবশেষ কোপা আমেরিকা জিতেছিল। দুই বছর পর ঘরের মাঠে ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায়। ২০২২ সালের বিশ্বকাপে তাদের বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকে।

বিশ্বকাপ বাছাইয়ের ছয় ম্যাচে মাত্র দুটি জিতে টেবিলের ষষ্ঠ স্থানে ব্রাজিল। টানা তিন হারের পর দরিভালকে দায়িত্ব দেওয়া হয়। ব্রাজিলকে কঠিন অবস্থা থেকে বিশ্বকাপে নিতে তার মিশন শুরু হবে ৪ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি