অকালে চলে গেলেন আরেক নারী ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ১৮:২২আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৮:২২

গত মার্চে প্রসবজনিত জটিলতায় মারা যান রাজিয়া সুলতানা। এবার অকালে চলে গেলেন আরেক নারী ফুটবলার মিথিলা আক্তার। 

২৩ বছর বয়সী মিথিলা বেশি কিছু দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও ছিল।  রবিবার অসুস্থ অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীয় বয়সভিত্তিক নারী দলের ফুটবলার।

নারায়ণগঞ্জ থেকে উঠে আসা মিথিলা বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কায় এএফসি অনূর্ধ্ব-১৪ ও ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে খেলেছেন। আর ঘরোয়া ফুটবলে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলার অভিজ্ঞতা ছিল।

মিথিলা মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন। তবে দলের প্রয়োজনে ডিফেন্ডার হিসেবেও খেলেছেন। জাতীয় দলের আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারের সঙ্গে খেলার স্মৃতি আছে। 

মিথিলার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম