‘ব্রুজন ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৪, ২২:০৫আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২২:০৫

অস্কার ব্রুজন এখন বসুন্ধরা কিংসের কাছে অতীত। টানা ৬ বছর কাজ করে ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এই স্প্যানিশ কোচের।  দীর্ঘদিন থেকে ক্লাবের মধ্যে নিজের বলয় তৈরি করার চেষ্টা করেছেন। তবে তা অস্বীকার করে ম্যানেজার ওয়াসিমুজ্জামানের বিরুদ্ধে উল্টো অভিযোগ আনেন ব্রুজন।

কিংস কর্তৃপক্ষ অবশ্য ওয়াসিমুজ্জামানের পাশেই দাঁড়িয়েছে।

আজ কিংসের সভাপতি ইমরুল হাসান ব্রুজনের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন। সাবেক কোচকে নিয়ে সংবাদমাধ্যমে তার মতামত, ‘ম্যানেজার আমাকে ব্রুজনের ব্যাপারে আগেই অভিযোগ জানিয়েছিলেন। আমরা সেগুলো খতিয়ে দেখেছি। ব্রুজন ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন। এটা জানার পরই তাকে আর না রাখার সিদ্ধান্ত হয়েছে।’

এরপরই যুক্তি তুলে ধরে এই কর্মকর্তা বলেছেন, ‘তা নাহলে এমন সফল একজন কোচের চুক্তির মেয়াদ আমরা কেন বাড়াবো না? ম্যানেজার ক্লাবের স্বার্থের বিরুদ্ধে কিছু করেননি বলেই আমাদের কাছে মনে হয়েছে।’

ব্রুজন প্রসঙ্গ নিয়ে আর বেশি কিছু বলতে চাননি ইমরুল হাসান, ‘তার সঙ্গে আমরা চুক্তির ইতি টেনেছি। তিনি এখন অতীত। এ ব্যাপারে আর কিছু না বলাই ভালো।’

ব্রুজনের জায়গায় নতুন কোচ খুঁজছে কিংস কর্তৃপক্ষ। একজন রোমানিয়ান কোচও আছেন তালিকায়। শিগগিরই নাম ঘোষণা হবে বলে কিংস সভাপতি জানিয়েছেন। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম