মেসির কাছে এখন সব ‘শেষের লড়াই’

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১১:৩৩আপডেট : ১০ জুলাই ২০২৪, ১১:৩৩

কোপা আমেরিকার গত আসরেই ট্রফি খরা ঘুচেছে আর্জেন্টিনার। সেই ট্রফি উঁচিয়ে আক্ষেপ মিটেছে লিওনেল মেসিরও। তার পরই তো কাতার বিশ্বকাপ জিতে মেসির অমরত্ব লাভ করা! স্বাভাবিকভাবেই পরম আরাধ্যের ট্রফি জয়ের স্বাদ মেটায় চলতি কোপা আমেরিকা হতে পারে লিওনেল মেসির শেষ। একই অবস্থা অ্যাঙ্গেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দিরও। তাই শেষটা এখন উপভোগের মন্ত্রেই কাটাতে চাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

ম্যাচের পর উচ্ছ্বসিত মেসি টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, ‘দল হিসেবে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, চলুন সেটাকে উপভোগ করি। ফাইনালে আবার আসতে পারা মোটেও সহজ ব্যাপার নয়। একইভাবে আবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটাও সহজ নয়।’

কোপা আমেরিকাকে শেষের লড়াই হিসেবে উল্লেখ করে মেসি বলেছেন, ‘প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং ডি মারিয়া ও ওতার মতো আমারও মনে হচ্ছে এগুলো আমাদের শেষ লড়াই।’

কোপা আমেরিকায় যৌথভাবে সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ আট আসরে ছয়বারই ফাইনালে যাওয়ার কীর্তি তাদের। সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়টা সহজ হলেও তারা সমস্যা তৈরি করেছিল শুরুর ২০ মিনিটেই। সেই চাপ সামলেই আর্জেন্টিনা এগিয়ে যায় ২২ মিনিটে। গোল করেন আলভারেজ। তার পর দ্বিতীয়ার্ধে মেসির সুযোগ সন্ধানী শটে আসে দ্বিতীয় গোল। যা টুর্নামেন্টে মেসির প্রথম গোলও। অথচ পুরো টুর্নামেন্টেই গোলহীন ছিলেন তিনি। এখন ফাইনাল রাঙানোর অপেক্ষা।  

/এফআইআর/      
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম