আরও ৭জন দলভুক্ত করেছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ১৬:৫৭আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৬:৫৮

সামনের মৌসুমের জন্য শুরুতে ১৪ জন স্হানীয় খেলোয়াড়কে দলভুক্ত করেছিল আবাহনী লিমিটেড। এবার আরও ৭ জন খেলোয়াড়ের নিবন্ধন শেষ করেছে আকাশী-নীল জার্সিধারিরা। 

প্রথম দিকে দলভুক্ত সবাই ছিলেন অন্য দল থেকে আসা। নতুন ৭ জন আগেরবারও খেলেছেন।তিন মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, রবিউল ইসলাম ও পাপন সিংহ,গোলকিপার শামীম হোসেন, দুই ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু ও শাকিল আহমেদকে এবারও ঐতিহ্যবাহী দলে দেখা যাবে।

এই প্রসঙ্গে আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ' আমরা স্হানীয় খেলোয়াড়দের নিবন্ধন মোটামুটি শেষ করে এনেছি।  আর দুয়েকজন নেবো। কয়েক দিনের মধ্যে বিদেশি খেলোয়াড়ও নিশ্চিত হবে।'

বিদেশি খেলোয়াড়দের মধ্যে এক মৌসুম আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোর খেলা প্রায় নিশ্চিত। 

এর আগে আবাহনীতে ৪জন মোহামেডান স্পোর্টিং থেকে এসেছেন। তারা হলেন- দুই ফরোয়ার্ড জাফর ইকবাল ও শাহরিয়ার ইমন এবং দুই ডিফেন্ডার কামরুল ইসলাম ও হাসান মুরাদ। বসুন্ধরা কিংস থেকে এসেছেন  ইয়াসিন আরাফাত।  শেখ রাসেল থেকে এসেছেন বর্তমানে জাতীয় দলের নাম্বার ওয়ান গোলকিপার মিতুল মারমা। সঙ্গে রয়েছেন শেখ জামাল থেকে একই পজিশনে খেলা মাহফুজ হাসান প্রীতম, ডিফেন্ডার শাকিল হোসেন। আছেন ফরোয়ার্ড সারোয়ার জামান নিপুও। তাছাড়া অভিজ্ঞ ইয়াসিন খানও এবার আকাশী-নীল জার্সির তাঁবুতে থাকবেন। রয়েছেন শাহিন আহমেদ।

ফর্টিজ থেকে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ ও ডিফেন্ডার সবুজ হোসেন এবার ধানমন্ডির দলটিতে খেলবেন। পুলিশ ক্লাব থেকে প্রবাসী ফুটবলার মাহাদি ইউসুফ খানও এবার ঐতিহ্যবাহী দলটির জার্সি পরবেন।

আগামী ১৯ সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
দেশসেরা রাকিবকে চেয়েও পায়নি ফর্টিস, ভরসা ৮ বিদেশি!
‘দুটি শিরোপা এনে দিয়েও দল পাই না, বাংলাদেশ এভাবেই চলছে’
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭
পুরুষ নির্যাতন দমন আইনের নির্দেশনা চাওয়া রিট খারিজ
পুরুষ নির্যাতন দমন আইনের নির্দেশনা চাওয়া রিট খারিজ
তিন দিনের ছুটিতেই ঘুরে আসুন হ্রদ আর নির্জনতার ওড়িশার অংশুপা শহর
তিন দিনের ছুটিতেই ঘুরে আসুন হ্রদ আর নির্জনতার ওড়িশার অংশুপা শহর
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ