মোহামেডানকে হারিয়ে শিরোপার পথে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১৮:২৬আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৮:২৬

অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে আবাহনী লিমিটেডের জয় অব্যাহত আছে। আজ শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে আকাশী-নীল জার্সিধারীরা।

পুলিশ ক্লাব মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে ১৫ মিনিট দেরিতে। বৃষ্টি ভেজা মাঠেই দুই দল লড়াই চালিয়ে গেছে। 

ম্যাচের শুরু থেকে আবাহনী দাপট দেখায়। তিন গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। সামেল রাখসাম ১০ মিনিটে প্রথম গোল করে আবাহনীকে এগিয়ে নেন। ইয়াসিন আরাফাত ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে মিলন হোসেন তৃতীয় গোল করে মোহামেডানের হার প্রায় নিশ্চিত করেন।

তবে তিন মিনিট পর সাজিদ আহমেদের গোলে মোহামেডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি।

টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেড। পরের ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে জিততে পারলেই শিরোপা উৎসব করতে পারবে ঐতিহ্যবাহী দলটি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের