১৪ বছর বয়সে মাঠে নেমেই সুলিভানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৬:১৪আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৬:১৪

মেজর লিগ সকারের সিনিয়র ফুটবলে ইতিহাস গড়েছেন ক্যাভান সুলিভান। এমএলএসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। 

বুধবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মাঠে নেমেই এই ইতিহাস গড়েন তিনি। এতদিন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটির মালিক ছিলেন ফ্রেডি অ্যাডু। ২০০৪ সালে অ্যাডু যখন রেকর্ডটি গড়েন, তার বয়স ছিল ১৪ বছর ৩০৬ দিন। রেকর্ডটি নিজের করে নেওয়া সুলিভানের বয়স এখন ১৪ বছর ২৯৩ দিন।

দলটিতে এবারই প্রথম ডাক পেয়েছেন সুলিভান। ম্যাচে তিনি মাঠে নামেন দ্বিতীয়ার্ধের শেষ দিকে। সুলিভানের নামটি অবশ্য আগেই পরিচিতি পেয়েছে অন্য কারণে। মেজর লিগ ফুটবল ইতিহাসে তিনি সবচেয়ে বড় হোমগ্রাউন চুক্তিটি করেছেন ৯ মে। যেখানে বলা আছে ১৮ বছর বয়স হলেই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন তিনি।  

শুধু মেজর লিগ সকারেই নয় আমেরিকায় অন্যান্য মেজর লিগ তথা এনবিএ, এনএইচএল, এনএফএল, ডাব্লিউএনবিএ ও মেজর লিগ বাস্কেটবল মিলিয়ে কমপক্ষে ১৯৭০ সালের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। 

১৯৮৮ সালের পর ফুটবলের শীর্ষ ৫ লিগের কথা এলে সেখানেও সর্বকনিষ্ঠ সুলিভান। যেখানে আর্সেনালের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আছেন ইথান নোয়ানেরি। ২০০২২ সালে ১৫ বছর ১৮১ দিন বয়সে তিনি মাঠে নেমেছিলেন।       

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের