ইন্টার মিলানে লাউতারো মার্টিনেজের নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১১:৪২আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১:৪২

আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যে ইন্টার মিলানে চুক্তির মেয়াদ বাড়াবেন, সেটা অনুমিতই ছিল। কিন্তু নতুন চুক্তির মেয়াদ কত দিনের কিংবা বার্ষিক বেতন কত সেটা নিয়ে ধারণা ছিল না। আনুষ্ঠানিক চুক্তির পর সেটাও নিশ্চিত হয়ে গেলো। আরও দুই বছরের জন্য মিলানেই থাকছেন তিনি। নতুন চুক্তিতে সিরি আ’ ক্লাবটিতে থাকবেন ২০২৯ সাল পর্যন্ত।

বিবৃতিতে ইন্টার মিলান নতুন চুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে জানিয়েছে, ‘লাউতারো মার্টিনেজের চুক্তির মেয়াদ বাড়াতে সমঝোতায় পৌঁছানো গেছে। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের নতুন চুক্তির মেয়াদ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।’

 নতুন চুক্তিতে বার্ষিক ৯ মিলিয়ন ইউরো বেতন পাবেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৫ কোটি ৬৫ লাখ ১৪ হাজার টাকার মতো। 

গত মাসেই ইন্টার প্রেসিডেন্ট গুসেপ্পে মারোত্তা জানিয়েছিলেন, লাউতারো নতুন চুক্তির জন্য রাজি হয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকতার জন্য কোপা আমেরিকা ও তার পরবর্তী ছুটি পর্যন্ত অপেক্ষার কথা বলা হয়েছিল।

ক্লাব ফুটবলে আলোচনায় থাকা লাউতারো এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে বড় মঞ্চে আলো ছড়িয়েছেন। আর্জেন্টিনার কোপা জয়ের মুখ্য কারিগর ছিলেন তিনি। পাঁচটি গোল করেছেন। এমনকি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে করা একমাত্র গোলটিও ছিল তার।

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী