৩৪ পেনাল্টি কিকে ইউরোপিয়ান রেকর্ড!

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১০:৩৯আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:৩৯

ইউরোপা লিগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে আয়াক্স ও প্যানাথিনাইকোসের মধ্যকার দুই লেগ ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়েছিল। ফল বের করতে টাইব্রেকারে যেতে হয়েছে, সেখানেও হয়েছে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম পেনাল্টি শুটআউটের পর বিজয়ের হাসি হেসেছে আয়াক্স।

বৃহস্পতিবার ৩৪ পেনাল্টি কিকে নিষ্পত্তি হয়েছে ম্যাচ। ম্যারাথন শুটআউটে আয়াক্স ১৩-১২ গোলে জিতে প্লে অফ নিশ্চিত করেছে।

গত সপ্তাহে প্যানাথিনাইকোসের মাঠে ১-০ গোলে জিতেছিল আয়াক্স। আমস্টারডামে দ্বিতীয় লেগের খেলা গোলশূন্য ড্রয়ের পথে ছিল। কিন্তু ৮৯তম মিনিটে ডাচ ক্লাব গোল হজম করে। তারপর গড়ানো শুটআউট ভেঙে দিয়েছে রেকর্ড।

ইউরোপে আগের সবচেয়ে দীর্ঘতম শুটআউটের রেকর্ড হয়েছিল ২০০৭ সালে। ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৩২ পেনাল্টি কিকে ১৩-১২ গোলে ইংল্যান্ডকে হারায় নেদারল্যান্ডস।

তবে সবচেয়ে বেশি পেনাল্টি কিকের বিশ্ব রেকর্ডের ধারেকাছে নেই এটি। গত মে মাসে সেমিফাইনাল প্লে অফ লড়াইয়ে ইসরায়েলি তৃতীয় স্তরের ক্লাব এসসি ডিমোনা ও শিমশন তেল আবিবকে ৫৬টি কিক নিতে হয়েছিল ম্যাচের ফল বের করতে।

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ফুটবলার ব্রায়ান ব্রবি দুটি পেনাল্টি মিস করলেও আয়াক্স কিপার রেমকো পাসভির বীরোচিত পারফর্ম করেন। পাঁচটি সেভের পাশাপাশি নিজের শটে গোল করেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী