আলভারেজের মধ্যে অ্যাটলেটিকোর ডিএনএ আছে: সিমিওনে

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ২০:৫০আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২০:৫০

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী জুলিয়ান আলভারেজ সাফল্যের সঙ্গে ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায়। এবার স্পেনের জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন। দীর্ঘদিন শিরোপা খরায় ভোগা দলটি এবার আর্জেন্টাইনকে নিয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রাখছে। কোচ ডিয়েগো সিমিওনে তার নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়কে প্রশংসায় ভাসালেন। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের কাছ থেকে দারুণ কিছুর প্রত্যাশা তার স্বদেশী কোচের।

সোমবার ভিয়ারিয়ালের বিপক্ষে অ্যাটলেটিকোর প্রথম লা লিগা ম্যাচেই আলভারেজকে খেলানোর আভাস দিয়েছেন সিমিওনে, ‘জুলিয়ান (আলভারেজ) এমন এক খেলোয়াড় যাকে আমরা দেখতে উন্মুখ হয়ে আছি, যে আমাদের আরও ভালো করতে সাহায্য করবে। সবকিছু হঠাৎ কিন্তু দ্রুত হয়ে গেলো। সে কেবলই এসেছে, এই তো কয়েকদিন হলো, চার দিন ট্রেনিং করেছে। কিন্তু খুব দ্রুত মানিয়ে নিয়েছে।’

আর্জেন্টাইন কোচের মতে, অ্যাটলেটিকো ও আলভারেজ যেন একে অন্যের পরিপূরক। তার মাঝে অ্যাটলেটিকোর ডিএনএ খুঁজে পাচ্ছেন সিমিওনে, ‘আমি তাকে অনেক উদ্যোমী হিসেবে দেখি। জানি সে কোথায় থেকে এসেছে এবং কোন দিকে সে এগোচ্ছে। তার মাঝে অ্যাটলেটিকোর ডিএনএ আছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি