থিম্পুতে জামালদের ম্যাচের তারিখ চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৮:১৮আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮:২২

আগেই জানা গিয়েছিল, আগামী সেপ্টেম্বরে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটান। নতুন খবর হলো, দুটি ম্যাচের সময়ক্ষণও নির্ধারণ হয়েছে। ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

এ দুটি ম্যাচ খেলার জন্য ৩০ আগস্ট ঢাকা ছাড়বেন হাভিয়ের কাবরেরার দল। অথচ বাফুফে চেয়েছিল দুটি ম্যাচ নিজেদের মাঠে আয়োজন করতে। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হোম ম্যাচ আয়োজন করা কঠিন। তাই থিম্পুতে গিয়ে খেলতে হচ্ছে।

এদিকে ম্যাচ খেলার তারিখ ঠিক হলেও জামাল-তপুদের প্রস্তুতি কবে শুরু হবে, তা এখনও নির্ধারণ হয়নি।

জাতীয় দলের স্প্যানিশ কোচ কাবরেরা লম্বা ছুটি কাটিয়ে আগেই ঢাকায় এসেছেন। কয়েকদিনের মধ্যে প্রস্তুতির সময়ক্ষণ ও ভেন্যু ছাড়াও কতজন খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু হবে, তা জানা যাবে বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক।

এর আগে জুলাইতে ভুটানে বাংলাদেশ নারী দল দুটি ম্যাচ খেলেছিল। দুটিতেই বড় ব্যবধানে জেতে সাবিনা-সানজিদারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম