মেসির ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মার্টিনো

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১৪:৪৭আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৪:৪৭

গোড়ালির চোটের পর থেকে লিওনেল মেসির ফেরা নিয়ে জানা যায়নি কোনও নিশ্চিত তথ্য। ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো অবশেষে জানালেন কিছু তথ্য। শুক্রবার বলেছেন, আর্জেন্টাইন তারকা খুব শিগগির দলের অনুশীলনে যোগ দেবেন। মাঠে ফিরবেন মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম শেষ হওয়ার আগ দিয়েই!

চোটের কারণে মেসি মায়ামির পুরো লিগস কাপ মৌসুমই মিস করেছেন। অবস্থা এমন যে, মেজর লিগ সকারে আগামী কয়েক ম্যাচেও খেলা হবে না তার। তাছাড়া সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল থেকেও বাদ পড়েছেন তিনি। তখন চিলি আর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসির সেরে ওঠার বিষয়ে তথ্য জানালেও কবে নাগাদ ফিরবেন, সেটা নিয়ে নিশ্চিত তথ্য নেই মার্টিনোর কাছে। তিনি শুধু বলেছেন, ‘মেসি দলের সঙ্গে অনুশীলন করছে না। তবে সে মাঠে নিজের মতো করে অনুশীলন করছে। উন্নতিও করছে ভালো মতো।’

আর্জেন্টিনার আসন্ন ম্যাচে মেসির না থাকা নিয়ে তার কথা, ‘এটা প্রত্যাশিত ছিল যে, আর্জেন্টিনার হয়ে মেসি খেলতে পারবে না। কারণ সে এখনও খেলার জন্য প্রস্তুত নয়। কিন্তু আমরা তার উন্নতি লক্ষ্য করছি। এখনও ফেরার বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য নেই। ট্রেনারদের সঙ্গে তার অনুশীলনের বিষয়টি পরিকল্পনা করেই করা হয়েছে। কিন্তু হ্যাঁ, সে নিয়মিত মৌসুম শেষ হওয়ার আগেই ফিরবে।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম