আপাতত ১৪ জনকে নিয়ে ভুটান ম্যাচের বাংলাদেশ ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ১৯:১৭আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৯:১৭

ভুটানের বিপক্ষে ৫ ও ৮ আগস্ট দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে নেই হাভিয়ের কাবরেরার সামনে। আপাতত ১৪ জন খেলোয়াড় নিয়ে সোমবার থেকে প্রস্তুতি শুরু হতে যাচ্ছে।  

ম্যাচ দুটি খেলতে আগামী ৩০ আগস্ট ভুটানের উদ্দেশে রওনা দেবে দল। এর আগে ২৯ আগস্ট বাকি খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে। 

প্রাক-মৌসুম শুরুর অপেক্ষায় বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা অনুশীলনে রয়েছে। এছাড়া কিছু খেলোয়াড় বর্তমানে নেপালে আছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মিশনে।  তাদের নিয়েই হবে ২৩ সদস্যদের দল।

বাংলাদেশ দলের কোচ কাবরেরা শনিবার বলেছেন, ‘আপাতত এই ১৪ জনকে নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা। বসুন্ধরা কিংসের প্রাক-মৌসুমের ক্যাম্প আছে, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কিছু খেলোয়াড় নেপালে রয়েছে। তারা ক্যাম্পে যোগ দেওয়ার পর ২৯ অগাস্টে চূড়ান্ত দল দেবো।’

ভুটানে গিয়ে মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বলতে গেলে বাফুফের নেই। সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘ভুটানে গিয়ে আপাতত প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই। সেখানে লিগ চলছে। লিগের বিরতির মধ্যেই ভুটান ম্যাচ খেলবে। তারপরও আমরা চেষ্টা করবো, সেখানে গিয়ে কোনও প্রস্তুতি ম্যাচ খেলা যায় কিনা।' 

আপাতত তিন গোলকিপার- মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন, পাপ্পু হোসেন; চার ডিফেন্ডার- মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন; চার মিডফিল্ডার- মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমারি, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ এবং দুই ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশকে নিয়ে ক্যাম্প শুরু করতে যাচ্ছেন কাবরেরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের