কোপা আমেরিকায় মারামারি: ৫ ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ের খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৪, ১৪:০৩আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৪:০৩

কোপা আমেরিকার সেমিফাইনালের কথা। স্ট্যান্ডে গিয়ে উরুগুয়ের খেলোয়াড়রা কলম্বিয়ান দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন। যার তদন্তের পর শাস্তির মুখোমুখি হতে হয়েছে উরুগুয়ের পাঁচ খেলোয়াড়কে। তার মধ্যে লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনেজকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শাস্তিটি দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক কনমেবল। 

কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে ঘটে সেই অঘটন। এই শাস্তির ফলে নুনেজ দেশের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুডেরের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। পাশাপাশি জরিমানাও দেবেন ২০ হাজার ডলার। নিষেধাজ্ঞার শাস্তিতে ঘরোয়া ম্যাচকে অবশ্য রাখা হয়নি। তাই লিভারপুলের হয়ে তার ম্যাচ খেলায় কোনও বিধিনিষেধ থাকছে না। 

বাকি নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে টটেনহাম হটস্পারের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুরকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জরিমানা হয়েছে ১৬ হাজার ডলার। হোসে মারিয়া জিমিনেজ, মাথিয়াস ওলিভেরা ও রোনাল্ড আরাউহোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের জরিমানা ১২ হাজার ডলার। 

নুনেজের শাস্তি বেশি হওয়ার কারণ, ভিডিও ফুটেজে দেখা গেছে দর্শকদের দিকে চেয়ার ছুড়ে মারছেন তিনি! ওই ঘটনায় যাদের ভূমিকা খুব বেশি হয়তো ছিল না। সেরকম ৬জনকে শুধু ৫ হাজার ডলার আর্থিক জরিমানা করা হয়েছে। তারা হলেন- মাতিয়াস ভিনাম সেবাস্তিয়ান কাসেরেস, ব্রায়ান রদ্রিগেজ, এমিলিয়ানো মার্টিনেজ, সান্তিয়াগো মেলে ও ফাকুন্দো পেলিস্ত্রি। 

এই ঘটনায় উরুগুয়ের ফুটবল ফেডারেশনকেও জরিমানা করা হয়েছে ২০ হাজার ডলার। তাদের একজন কর্মকর্তাকে কনমেবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধও করা হয়েছে। কারণ, তিনি দর্শকদের উদ্দেশে বোতল ছুড়ে মেরেছিলেন। 

ওই ঘটনায় উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বলেছিলেন, নিজেদের আত্মরক্ষার জন্যেই নুনেজরা এমন আচরণ করেছিলেন। 

/এফআইআর/  
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী