পুরস্কারের টাকা বন্যার্তদের দিয়েছে সাফজয়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ২২:১৫আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২২:১৫

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাফের বয়সভিত্তিক এই আসরে প্রথম শিরোপাজয়ী দলটি আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছে। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এ সময় তিনি অর্থ পুরস্কার ঘোষণা করলে তা বন্যার্তদের প্রদান করতে বলেন, সাফজয়ী দলের কোচ মারুফুল হক।

সাফচ্যাম্পিয়নরা দেশে ফেরার পর বিমানবন্দরে সংবর্ধনা পেয়েছে। সেখান থেকে জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে গিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সেসময় আসিফ মাহমুদ চ্যাম্পিয়ন দলের সবাইকে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। এই ঘোষণার পরই সাফ চ্যাম্পিয়ন দলের কোচ মারুফুল হক উপদেষ্টাকে সম্মান জানিয়ে, এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের অনুরোধ জানান।

মারুফুল বলেছেন, ‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যাদুর্গতদের প্রদানের জন্য দেওয়া হলো।’

এর আগে বুধবার নেপালের ললিতপুর আনফা কমপ্লেক্সে চ্যাম্পিয়ন হয়ে দলের জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করেন বাংলাদেশ কোচ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান