ম্যানেজারকে ছাড়া ভুটানে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ২০:৫১আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২০:৫১

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে রাজধানী থিম্পুতে পৌঁছে গেছে জামাল ভূঁইয়ারা। তবে কোচ ও খেলোয়াড়রা গেলেও যাননি দলের নিয়মিত ম্যানেজার আমের খান!

আজ দুপুরে রওনা দিয়ে বিকালে থিম্পুতে পৌঁছে গেছে দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানেজার আমের খান খেলোয়াড়দের সঙ্গে দেখা করে ফটোসেশনে অংশ নিলেও বিমানে ওঠেননি।

এ বিষয়ে বাফুফে মিডিয়া বিভাগ থেকে কিছু জানানো হয়নি। বরং খেলোয়াড়দের সঙ্গে একই ড্রেস পরে তার ফটোসেশনের ছবি দেওয়া হয়েছে! 

পরে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘ম্যানেজার ২ সেপ্টেম্বর ভুটানে যাবেন। ব্যক্তিগত কারণে এখন যাননি। সবার টিকিট কাটার পর তিনি পরে যাওয়ার কথা জানিয়েছেন। তবে কেন এমনটি হলো বোধগম্য নয়। আগে জানতে পারলে হয়তো অন্য কেউ  যেতে পারতো। এখন এই তিন দিন দলের সঙ্গে থাকা অন্যরা ম্যানেজারের কাজগুলো দেখবেন।’

এ প্রসঙ্গে ম্যানেজারকে ফোন করা হলেও কল ধরেননি। ভুটান সফরের জন্য ২৩ জনের চূড়ান্ত সিনিয়র দল দিয়েছেন বাংলাদেশ কোচ। সেখানে নতুন মুখ দুজন মিরাজুল ইসলাম ও শাকিল আহাদ তপু। প্রথম ম্যাচের আগে চার দিন সেখানে অনুশীলন করার সুযোগ পাবেন হাভিয়ের কাবরেরার দল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম