অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

প্রথম ম্যাচেই ভারতকে পাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে জেতে মিরাজুল ইসলামরা। এবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। নতুন মিশনে বাংলাদেশ প্রথম ম্যাচেই পাচ্ছে ভারতকে।

ফ্লাইট জটিলতার কারণে দুই দিন পিছিয়ে ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারে টুর্নামেন্ট।

রবিবার নতুন সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট ভারত ও বাংলাদেশ। দুই দিন পর গ্রুপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে মালদ্বীপের বিপক্ষে।

আসন্ন সাফে ৭টি দল নিয়ে লড়াই হবে। ‘এ’ গ্রুপে ৩ দল থাকলেও ‘বি’ গ্রুপ ৪ দলের- স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

দুই গ্রুপ থেকে সেরা দুটি দল নিয়ে হবে সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর হবে ফাইনাল।

২০১৫ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৬ সাফে ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ২০১৮ সালে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফে পাকিস্তানকে ফাইনালে হারায় তারা। আর গত বছর ভুটানে অনূর্ধ্ব-১৬ সাফে ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম