কখন অবসর নেবেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০

বয়স ৩৯ হলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ তার বয়সের আগে অনেকে বুটজোড়াই তুলে রাখেন। পর্তুগিজ যুবরাজের বেলাতেও এখন ঘুরে ফিরে আসছে অবসর প্রসঙ্গ। কখন অবসর ঘোষণা করবেন তিনি? আল নাসরে খেলা এই ফরোয়ার্ড অবশ্য সহজেই যে এটা করছেন না, সেটা বোঝা গেলো তার ইঙ্গিতেই। তবে অবসরের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা যে তার জন্য কঠিন হবে না সেটা নিশ্চিত করেছেন। 

নেশনস লিগে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে সিআরসেভেন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যখন সময় হবে, নিজ থেকেই সরে যাবো। তবে তখন সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন কিছু হবে না।’

কখন অবসর নেবেন? এমন প্রশ্নে তার কথা, ‘যখন মনে হবে আমি আর কোনও কিছুতেই অবদান রাখতে পারছি না। তখন আমিই প্রথম সরে দাঁড়াবো।’

দুই বছর ধরে সৌদি প্রো লিগ দল আল নাসরে খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। পর্তুগালের হয়ে এই বছর রেকর্ড ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেললেও গোলের দেখা পাননি। তাতে কড়া সমালোচনা হয়েছে তার। পর্তুগিজ তারকা জানিয়েছেন, এর পরেও জাতীয় দল ছেড়ে যাওয়ার কথা কল্পনা করেননি তিনি। তার কথা, ‘আসলে জাতীয় দলে ভক্তদের প্রত্যাশা অনেক উঁচুতেই থাকে। আর খারাপ সময় আসলে ফুটবলারদের উন্নতিতে সহায়তা করে।’

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম