বাফুফের তিন বছরের অডিট রিপোর্ট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ২০:৩১আপডেট : ১২ মার্চ ২০১৬, ২০:৩১

বাফুফের তিন বছরের অডিট রিপোর্ট অনুমোদন ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত তিন বছরের অডিট রিপোর্ট অনুমোদনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভা। চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাফুফের এই বিশেষ সাধারণ সভায় ১২৮ জন কাউন্সিলরের মাঝে ১১৪জন উপস্থিত ছিলেন।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট অনুমোদন করা হয়েছে। এ ব্যাপারে কাউন্সিলরদের স্বতস্ফুর্ত সাড়া ছিল।'

এদিকে ঢাকায় 'ফুটবল বাঁচাও শীর্ষক' অনুষ্ঠানের উত্তাপ পড়ে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেও। শেখ জামাল, মোহামেডান, আরামবাগের কর্মকর্তাদের সমালোচনা ভালোভাবে নেয়নি বাফুফে। বিশেষ সাধারণ সভা শেষে বাফুফের সহ-সভাপতি বাদল রায়ের কণ্ঠেই ক্ষোভই ঝরলো। তিনি বলেন, 'ফুটবলের সর্বোচ্চ পরিষদের সভা ছিল । তাদের কোনও আপত্তি বা কথা বলার থাকলে এখানে এসে বলতে পারতেন। ফুটবলকে হেয় করার জন্য তাদের এই পদক্ষেপ। সভায় তাদের এই কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে।’

বাফুফের সদস্য ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সাংসদ শামসুল হক চৌধুরি এমপি বলেন, 'তারা ফুটবল ফেডারেশনে আসতে না পেরে এমন মন্তব্য করছেন। ফুটবল ও বাফুফে নিয়ে এমন মন্তব্য করায় জেলায় জেলায় তাদের বিরুদ্ধে মামলা হবে। '

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম