শেষ মুহূর্তের গোলে ভুটানের কাছে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৫

ম্যাচটি গোলশূন্য ড্র হতে যাচ্ছিলো। কোনও দলই পারছিল না গোলমুখ উন্মুক্ত করতে। যোগ করা সময়ে ভুটানের জন্য আশীর্বাদ হয়ে আসেন বদলি খেলোয়াড় ওয়াংচুক কিংগা। তার দারুণ এক গোলে বাংলাদেশ হার মানে। ভুটান ম্যাচ জিতেছে ১-০ গোলে।

প্রথম ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে  শেখ মোরসালিনের সেই গোলে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে গোল পায়নি বাংলাদেশ। বরং শেষ দিকে এসে এক গোল হজম করে ম্যাচ হারতে হয়েছে। দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। এতে করে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হওয়ার সম্ভাবনা কমে এলো।

চ্যাংলিমিথান স্টেডিয়ামে দুটি পরিবর্তন নিয়ে খেলেছে বাংলাদেশ। রাকিব হোসেনের জায়গায় এসেছেন শাহরিয়ার ইমন। এছাড়া বিশ্বনাথ ঘোষের বদলে ঈসা ফয়সাল। 

শুধু দুটি পরিবর্তনই নয়, আজও নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। গত ম্যাচে ডিফেন্ডার তপু বর্মণ অধিনায়কত্ব করেছিলেন। আজ আবার অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানার হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে। ৪-৪-২ ছকে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা।

তবে দুই দলের শুরুটা হয়েছে ম্যাড়ম্যাড়ে। আজও বাংলাদেশ দল আগের মতো ভালো খেলতে পারেনি। বল নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করে সফল হতে পারেনি। বলার মতো গোলের আক্রমণ সেভাবে কম হয়েছে। বরং ভুটান বলের দখলে কিছুটা এগিয়ে থেকে অন্তত তিনটি সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারেনি।

ম্যাচের ২ মিনিটে ভুটানের একজনের হেড ক্রসবারের অল্প দূর দিয়ে গিয়ে হতাশ করে।

১১ মিনিটে তপুর লম্বা বল অফসাইড ফাঁদ ভেঙে পেয়ে ডান দিকে আক্রমণে গিয়েছিলেন ফাহিম। তবে তার শট ব্লক করে দেন ভুটানের এক ডিফেন্ডার। নিজে শট না নিয়ে তিনি কাটব্যাক করতে পারতেন মোরসালিনের কাছে।

২১ মিনিটে ভুটান আবারও সুযোগ পায়। সতীর্থের ক্রসে ওয়াংডি নিমা পা ছোঁয়াতে পারেননি। পারলে হয়তো গোল পাওয়ার সুযোগ ছিল।

৩২ মিনিটে বাংলাদেশ বিপদে পড়তে যাচ্ছিলো। তবে রক্ষা করেন মিতুল। অহেতুক কারিকুরি করতে গিয়ে বিপজ্জনক জায়গায় সিনিয়র সোহেল রানা বল হারান নামগিলের কাছে। বল নিয়ে  ডান দিক দিয়ে বক্সে ঢুকে নামগিলের জোরালো শট শেষ মুহূর্তে লাফিয়ে ফিস্ট করে দলকে বাঁচান মিতুল।

প্রথমার্ধের যোগ করা সময়ে সোহেল রানার থ্রু থেকে বক্সে ঢুকে গিয়েছিলেন শাহরিয়ার ইমন। তবে তার শট আগুয়ান ইয়েশি গেলশেন ব্লক করে গোল হতে দেননি।

বিরতির পর ফাহিমের জায়গায় রাব্বি হোসেন রাহুল নামেন। মোরসালিনের জায়গায় জামাল। তাতে করে দলের খেলাতে তেমন ধার বাড়েনি। বলার মতো এই অর্ধে আক্রমণও হয়নি। স্বাগতিকরা আগের মতো বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে কয়েকবার হানা দিয়েছিল। সফল হয়েছে শেষ দিকে এসে। যোগ করা সময়ে  সতীর্থের হেড পাস থেকে ফাঁকায় বক্সের ভেতর থেকে ওয়াংচুক কিংগা ডান পায়ের আলতো প্লেসিংয়ে গোল করেন।

বাংলাদেশের একাদশ- গোলকিপার: মিতুল মারমা; ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল হোসেন, সাদ উদ্দিন ও ঈসা ফয়সাল; মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা; ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও শেখ মোরসালিন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী