বিশ্বে প্রথম ১০০ কোটি ফলোয়ারের মালিক রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০১

কয়েকদিন আগে ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক ছোঁন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও গড়লেন বিশ্ব রেকর্ড। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলে ১ বিলিয়ন বা একশ কোটি ফলোয়ারের মালিক হয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার ৬৩ কোটি ৯০ লাখ। এক্স-এ তার অনুসারী ১১ কোটি ৩০ লাখ এবং ১৭ কোটি ৫ লাখ ফেসবুকে। গত ২১ আগস্ট ইউটিউবে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামের চ্যানেল খুলে ৯০ মিনিটের মধ্যে ১০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছিলেন, যা বেড়ে ৫ কোটি হতে একসপ্তাহও লাগেনি। বর্তমানে তা ৬ কোটি ৬ লাখে ঠেকেছে। এছাড়া চীনা প্ল্যাটফর্ম কুয়াইশো ও ওয়েইবোতেও তার লাখ লাখ ফলোয়ার আছে।

ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় রোনালদো এক্স-এ লিখেছেন, ‘আমরা ইতিহাস গড়লাম, ১০০ কোটি ফলোয়ার। এটা শুধু একটি সংখ্যার চেয়েও বেশি কিছু। এটা আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা ও তার বাইরের আরও অনেক কিছুর প্রমাণ।’

কৃতজ্ঞতা জানিয়ে ৩৯ বছর বয়সী লিখেছেন, ‘মাদেইরার রাস্তা থেকে বিশ্বের বড় মঞ্চে আমি আমার পরিবার ও আপনাদের জন্য সবসময় খেলেছি। এখন আমরা ১০০ কোটি একত্রিত হয়েছি। আমার চলার প্রতিটি পথে আপনারা সঙ্গে ছিলেন, সব উত্থানপতনের মধ্যে। এই যাত্রা আমাদের যাত্রা এবং একসঙ্গে আমরা দেখিয়েছি আমাদের অর্জনের কোনও সীমানা নেই।’

শেষে রোনালদো লিখেছেন, ‘আমার প্রতি আস্থা রাখার জন্য, আপনাদের সমর্থনের জন্য ও আমার জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এখনও সেরাটা আসেনি। আমরা একসঙ্গে এগিয়ে যাবো, জিতবো এবং ইতিহাস গড়তে থাকবো।’  

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি