আত্মবিশ্বাস নিয়ে রাতে নামছে বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০

নতুন ফরম্যাট। তাই খেলার আয়োজনেও দেখা যাচ্ছে বদল। এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে প্রথম রাউন্ডে খেলা গড়াচ্ছে টানা তিন দিন। তৃতীয় দিনে আবার মিশন শুরু হচ্ছে বার্সেলোনার। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় যাদের প্রতিপক্ষ মোনাকো।

অনেক দিন ধরে ইউরোপের সবচেয়ে মর্যাদার ক্লাব টুর্নামেন্টে শিরোপা নেই বার্সেলোনার। চার বছর পর গত মৌসুমে খেলেছে কোয়ার্টার ফাইনাল। এবার নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে দলটি আশার সঞ্চার করেছে। লা লিগায় জিতেছে সবগুলো ম্যাচ। তার ওপর তরুণ লামিনে ইয়ামালের আক্রমণ ভাগ্য গড়ে দিচ্ছেন। গত বছরের এপ্রিলে অভিষেকের পর ত্রাস ছড়াচ্ছেন তিনি। রবিবারই যেমন জিরোনাকে ৪-১ গোলে বিধ্বস্তের দিনে ইয়ামাল জোড়া গোলে সর্বশেষ মৌসুমের প্রতিশোধ নিতে সাহায্য করেছেন। আজও যে তিনি বড় প্রভাবক হয়ে উঠবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। 

তার পরেও অতীতের ব্যর্থতা নেতিবাচক প্রভাব ফেলার কথা। ম্যাচের আগে সেসব প্রশ্ন আসতেই বার্সা কোচ হানসি ফ্লিক বলেছেন, ‘অতীত নিয়ে আমার কোনও ভাবনা নেই। বর্তমানেই আমাদের মনোযোগ। লা লিগায় ওদের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন থেকেছে। তাই আমরা আত্মবিশ্বাসী। এখন সেই আগ্রাসী মনোভাব ও মনোযোগটা প্রয়োজন।’

একই সময় রাতে মাঠে নামবে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদও। তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ। ইংলিশ জায়ান্ট আর্সেনালও রাত ১টায় মুখোমুখি হবে আতালান্তার। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী