এবার চ্যাম্পিয়নস লিগে ১০ জনের বার্সেলোনাকে হারালো মোনাকো

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫

গত ১৩ আগস্ট স্পেনের ঘরোয়া মৌসুমের পর্দা ওঠার আনুষ্ঠানিকতামূলক হোয়ান গ্যাম্পার ট্রফিতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও মোনাকো। তারকাশূন্য দলটি নিয়ে ঘরের মাঠে সেদিন ৩-০ গোলে হেরেছিল কাতালান জায়ান্টনরা। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগেও তাদের অভিষেক হলো ফরাসি ক্লাবের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে বার্সার শুরুটা হলো হারের হতাশা দিয়ে। দ্বিতীয় লুইস স্টেডিয়ামে তাদেরর বিপক্ষে ২-১ গোলে জিতেছে মোনাকো।

বার্সার দুর্ভাগ্যজনক শুরুটা হয়েছে শুরুতেই। ৮০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে সুবিধা করতে পারেনি তারা।

মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে বার্সেলোনা ১০ মিনিটে দশ জনের দলে পরিণত হয়। জার্মান কিপার গোল কিকে ছোট পাস দিতে চেয়েছিলেন এরিক গার্সিয়াকে। কিন্তু আগেই বল পায়ে নিয়ে নেন মোনাকো খেলোয়াড় তাকুমি মিনামিনো। বক্সে বল নিয়ে ঢুকতে চেয়েছিলেন জাপানি ফরোয়ার্ড। তাকে থামাতে গিয়ে ফাউল করে গার্সিয়া দেখেন লাল কার্ড।

একজন কম নিয়ে খেলার মাশুল বার্সা দেয় ছয় মিনিট পরই। ভ্যান্ডারসনের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে বার্সার চার খেলোয়াড়ের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ে জাল কাঁপান মাঘনেস আকলিউচে।

আধঘণ্টা না হতেই বার্সা সমতা ফেরায়। মার্ক কাসাদোর পাসে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে পান লামিনে ইয়ামাল। স্প্যানিশ তারকা ২৮তম মিনিটে করেন প্রথম চ্যাম্পিয়নস লিগ গোল।

বিরতি থেকে ফিরে মুহুর্মুহু আক্রমণ করে মোনাকো। ফরাসি ক্লাব তার পুরস্কার পেয়ে যায় ৭১ মিনিটে। ফাস্ট ব্রেক থেকে ভ্যান্ডারসের বাতাসে ভাসানো বল নিয়ন্ত্রণে নেওয়ার পর বক্সে ঢুকে টের স্টেগেনকে একা পান জর্জ ইলেনিকেনা। তার শট বার্সা কিপারের হাতে লাগলেও জালে জড়ায়।

বাকি সময়ে আর বার্সা গোল শোধ দিতে পারেনি। তাতে হার দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা শুরু করতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে।

লা লিগায় টানা পাঁচ ম্যাচে জিতে শীর্ষে থাকা বার্সেলোনা চলতি মৌসুমে প্রথমবার হারের মুখ দেখলো।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী