মেসির প্রযোজনা সংস্থা ‘৫২৫ রোসারিও’

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১

এবার টিভির অনুষ্ঠান, সিনেমা, বাণিজ্যিক অনুষ্ঠান ও ক্রীড়াবিদদের জীবনী তুলে ধরার মতো বিষয়গুলো নিয়ে কাজ করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এবার নজর দিয়েছেন হলিউডে। নিজের একটি প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন তিনি। সিনেমা থেকে শুরু করে তথ্যচিত্রের মতো নানা বিষয়ে বিনিয়োগ করবে তার সংস্থা।

মেসির প্রযোজনা সংস্থার নাম ‘৫২৫ রোসারিও’, জন্মস্থানের নামে। ‘স্মাগলার এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তার এই সংস্থা তৈরি হয়েছে।

মেসি বলেছেন, ‘বিনোদন জগত আগে থেকে আমার পছন্দের একটা জায়গা, সেটা মাঠেই হোক বা অন্য কোথাও। যে সংস্থা তৈরি করেছি তা নিয়ে আমি খুব উত্তেজিত। আগামী দিনে এই সংস্থা বড় করে নানা বিষয় গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।’

অবশ্য এরই মধ্যে মেসিকে নিয়ে দুটি তথ্যচিত্র তৈরি করেছে তার প্রযোজনা সংস্থার সঙ্গী স্মাগলার এন্টারটেনমেন্ট। ‘মেসিস ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ়‌ অব এ লিজেন্ড’ এবং ‘মেসি মিট্স আমেরিকা’।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম