সৌদি আরবে বিশ্বকাপ হবে সবার জন্য রোমাঞ্চকর: নেইমার

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪২

প্রচণ্ড গরমের চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২২ সালের বিশ্বকাপ হয়েছিল কাতারে। মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে এবার সৌদি আরব ফুটবলের মহাযজ্ঞ আয়োজন করতে চায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে তারা। এরই মধ্যে সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে ইতিবাচক মনোভাব জানালেন নেইমার।

২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াইয়ে সৌদি আরবের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তারা সরে দাঁড়িয়েছে। তাতে করে এই বছরের শেষ দিকে ফিফার ২১১ সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আয়োজক নির্বাচিত হতে যাচ্ছে সৌদি আরব। ইতোমধ্যে ইউরোপিয়ান ফুটবলের তারকা-মহাতারকাদের নিয়ে নিজেদেরকে নতুন রুপে চিনিয়েছে দেশটির ক্লাবগুলো। তাদেরই একজন নেইমার। আল হিলালে খেলছেন তিনি।

২০২৩ সালের আগস্টে সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দেওয়া নেইমারের মতে, ১০ বছর পরের আসর আয়োজনের সুযোগ দেশটির প্রাপ্য। আল হিলালের শেয়ার করা ভিডিওতে নেইমার বললেন, ‘সৌদি আরবে বিশ্বকাপ হলে খুশি হবো। আমি মনে করি এটা সবার জন্য খুবই রোমাঞ্চকর বিশ্বকাপ হবে।’

তিনি যোগ করেছেন, ‘সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি, দেশ সম্পর্কে জানতে পারবে। সুতরাং এখানে সবার সঙ্গে থাকতে পারা হবে দারুণ অভিজ্ঞতা। এই সুযোগ তাদের প্রাপ্য।’

৪৮ দলের এই টুর্নামেন্ট ২০৩৪ সালের নভেম্বর-ডিসেম্বরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি