মাঠের খেলায় কবে ফিরবেন নেইমার?

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২

গত অক্টোবর ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে নেইমার। কবে ফিরবেন, সেটারও নিশ্চয়তা মিলছে না। আল হিলাল কোচের কথায় তাকে নিয়ে শঙ্কা আরও বাড়লো।  এই বছরে তাকে হয়তো আর দেখা যাচ্ছে না!

গত বছরের আগস্টে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর মাত্র ৫টি ম্যাচই খেলতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার পর তো অস্ত্রোপচারের পর সাইডলাইনেই। জুলাইয়ে অনুশীলনে ফিরেছেন যদিও। তাতে একটা সম্ভাবনা জেগে উঠে, হয়তো খুব শিগগিরই দেখা মিলবে নেইমারের। কিন্তু আল হিলাল কোচ হোর্হে জেসুসের কথায় তেমন কোনও ইঙ্গিত মিললো না।তিনি বলেছেন, ‘নেইমার আল হিলালের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সার্বিকভাবে লিগের জন্যও। কিন্তু আমি এই মুহূর্তে তার ফেরা নিয়ে নির্দিষ্ট কোনও তারিখ বলতে পারছি না। তবে তার সবশেষ অবস্থা জানুয়ারিতে পর্যবেক্ষণ করা হবে।’

মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে চুক্তিবদ্ধ করতে পারে আল হিলাল। কারণ সৌদি প্রো লিগে দলগুলো ২১ বছরের বেশি সর্বোচ্চ ৮জন বিদেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারে। আর মৌসুমের প্রথমার্ধের জন্য নেইমারের জায়গায় এরই মধ্যে বেনফিকা থেকে সেপ্টেম্বরের শুরুতে মার্কোস লিওনার্ডোকে নিয়ে আসা হয়েছে।  

তার পরেও নেইমার যদি পুরোপুরি ফিটনেস অর্জন করতে পারেন। তাহলে আল হিলালের চলমান এএফসি চ্যাম্পিয়নস লিগ ক্যাম্পেইনে খেলতে পারবেন তিনি। কারণ মহাদেশীয় এই টুর্নামেন্টে আবার কজন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন, তার ওপর কোনও বিধিনিষেধ আরোপ করা নেই। উল্লেখ্য, আল হিলালের হয়ে নেইমারের চলমান চুক্তিটা আগামী বছরের আগস্ট পর্যন্ত। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম