রদ্রির মৌসুম শেষ: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯

আর্সেনালের বিপক্ষে রবিবারের নাটকীয় ড্রয়ের দিনে গুরুতর চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। সোমবার তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আশঙ্কা করা হয়েছিল, মৌসুমের বাকি সময়ে আর খেলা হবে না তার। ডান হাঁটুতে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে স্প্যানিশ তারকার, শুক্রবার সকালে অস্ত্রোপচারও হয়েছে। কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করলেন, এই মৌসুমে আর ফেরা হচ্ছে না রদ্রির।

গার্দিওলা বললেন, ‘আজ সকালে তার অস্ত্রোপচার হয়েছে। পরের মৌসুমে সে মাঠে ফিরবে। এই মৌসুম শেষ।’

গত রবিবার আর্সেনালের বিপক্ষে চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে জায়গা পান রদ্রি। ২১তম মিনিটে হাঁটুর তীব্র ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

এক গোলে পিছিয়ে পড়ার পর আর্সেনাল ১০ জন নিয়ে লিড ধরে রেখেছিল। ৯৮তম মিনিটে জন স্টোন্স গোল করে গানারদের হৃদয় ভেঙে দেন।

স্পেনকে রেকর্ড ইউরো শিরোপা এনে দিতে দুর্দান্ত ভূমিকা রাখা রদ্রি হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। ব্যালন ডি’অরের জন্যও ফেভারিট বিবেচনা করা হচ্ছে তাকে। তার ইনজুরি নিঃসন্দেহে ম্যানসিটির জন্য বিরাট ধাক্কা।

সম্প্রতি বর্ধিত চ্যাম্পিয়নস লিগের সূচি নিয়ে উদ্বেগ জানান খেলোয়াড় ও কোচেরা। ক্লাব ও দেশের হয়ে গত মৌসুমে ৬৩ ম্যাচ খেলা রদ্রি বলেছিলেন, খেলোয়াড়রা ধর্মঘটে যেতে পারে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম