নেইমারের অপেক্ষায় থেকে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০০

নেইমারের ফেরা এখনও নিশ্চিত নয়। তার ফেরার অপেক্ষাতে থেকেই আগামী মাসের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। 

সেই দলে ডাক পড়েছে বার্সেলোনা উইঙ্গার রাফিনহা ও আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লির। আক্রমণে বিকল্প হিসেবে রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিকও। 

নেইমারকে নিয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘আমরা খুব ভালো করে জানি, সে কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য এখন অপেক্ষা করছি। আমাদের আসলে ধৈর্য ধরতে হবে। অক্টোবর, নভেম্বর কিংবা জানুয়ারিতে সে না ফিরলেও ব্যাপার না। তবে তাকে আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ সুস্থ হতে হবে।’  

বাছাইয়ে ঠিক ব্রাজিলের মতো অবস্থা নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সর্বশেষ ৫ ম্যাচে চারটিতেই হেরেছে। ৮ ম্যাচে তাদের অর্জন ১০। এখন অবস্থান পাঁচ নম্বরে। প্লে-অফ স্পটে থাকা প্যারাগুয়ের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি তাদের। 

সান্তিয়াগোতে সেলেসাওরা অক্টোবরের ১০ তারিখ মুখোমুখি হবে চিলির। পাঁচ দিন ঘরের মাঠ ব্রাসিলিয়ায় প্রতিপক্ষ পেরু।   

স্কোয়াড: 

গোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন।

ডিফেন্ডার: দানিলো, এবনার, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনহোস।

মিডফিল্ডার:  আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এনদ্রিক, লুইস হেনরিক, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী