ফ্রান্সকে বিদায় বললেন গ্রিয়েজম্যান

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯

ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা আন্তোয়ান গ্রিয়েজম্যান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের জার্সিতে ১০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

এক্স-এ ফ্রান্সের সহঅধিনায়ক বলেছেন, ‘হৃদয় ভরা স্মৃতি নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়ের ইতি টানছি।’

২০১৪ সালের মার্চে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় গ্রিয়েজম্যানের। ১৩৭ ম্যাচ খেলেছেন তিনি। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল উগো লরিস (১৪৫) ও ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী লিলিয়ান থুরাম (১৪২)।

ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় গ্রিয়েজম্যান ৪৪ গোল করে চতুর্থ। অলিভিয়ের জিরুদ, থিয়েরি অঁরি ও বর্তমান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পরে তার অবস্থান।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে গোল করেছিলেন গ্রিয়েজম্যান। তার আগে ২০১৬ সালের ইউরো ফাইনালে ফ্রান্সকে তুলতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, ছয় গোল করে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা হন।

২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে উঠাতেও অসাধারণ অবদান ছিল তার। কিন্তু টানা দ্বিতীয় ট্রফি জেতা হয়নি আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে। তিনটি অ্যাসিস্টে যৌথভাবে শীর্ষ অ্যাসিস্টার ছিলেন তিনি।

গ্রিয়েজম্যানের শেষ বড় টুর্নামেন্ট স্মরণীয় করে রাখার মতো হয়নি। সবশেষ ইউরোতে সেমিফাইনাল পর্যন্ত খেললেও তিনি কিংবা তার দল নিষ্প্রভ ছিল। তার আগে গোড়ালির ইনজুরিতে পড়ে দুটি প্রীতি ম্যাচে খেলা হয়নি এই স্ট্রাইকারের।

ফ্রান্সের হয়ে শেষবার গ্রিয়েজম্যান জার্সি পরেন চলতি মাসের শুরুতে উয়েফা নেশনস লিগে। বেলজিয়ামের বিপক্ষে তার দল জেতে।

এই স্ট্রাইকারের অবসর ঘোষণার মধ্যে দিয়ে একটি যুগের অবসান ঘটলো। এর আগে ২০২২ সালের বিশ্বকাপ সামনে রেখে লরিস ও সেন্টার ব্যাক রাফায়েল ভারানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম