সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে ভারতকে হারাতে পারলো না বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:১১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:১১

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ফাইনালে ভারত শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বাংলাদেশকে তারা ২-০ গোলে হারিয়েছে। 

সোমবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণে ভারত আধিপত্য দেখিয়েছে। তবে রক্ষণে দৃঢ়তা ধরে রাখে বাংলাদেশ। শিরোপাধারীরা প্রথম আক্রমণ করে তৃতীয় মিনিটে। সতীর্থের ক্রসে ভারত লাইরেঞ্জামের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে বেঁচে যায় বাংলাদেশ। 

১৪  মিনিটে বাংলাদেশ সুযোগ নষ্ট করে। ইকরামুল ইসলামের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান ভারত গোলকিপার। একটু পর লাইরেঞ্জামের দুর্বল শট সহজেই গ্লাভসে জমান নাহিদুল ইসলাম। 

৩০ মিনিটে বক্সের ঠিক ওপরে ফ্রি কিক পায় ভারত। লেভিস জ্যাংমিনলুনের শট পোস্ট ঘেষে বাইরে যায়। 

বাংলাদেশের প্রতি আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৩৫ মিনিটে সুযোগ পায় ভারতও, কিন্তু লেভিসের শট এবারও খুঁজে পায়নি ঠিকানা। 

দ্বিতীয়ার্ধেও খেলা এগোতে থাকে একই গতিতে। তবে ৫৭ মিনিটে ঠিকই সাফল্য পায় ভারত। অধিনায়ক মাতের কর্নারে হেডে নাহিদের প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ কাইফ। 

চার মিনিট পর দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। অপু রহমান ও শফিক রহমানকে তুলে জয় রহমান ও মোহাম্মদ মানিককে নামান সাইফুল বারী টিটু। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে জোড়া গোল করেছিলেন মানিক।

৬৭ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল বদলি নামা জয়ের সামনে। সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে তিনি শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইডে ক্লিয়ার করেন ভারতীয় গোলকিপার। 

শেষ মুহূর্তে আবারও গোল হজম করে বাংলাদেশ। বক্সের উপরে জায়গা করে নিয়ে দৃষ্টিনন্দন শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আরবাস। তাতে নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম