ঘুরে দাঁড়ানোর ম্যাচে সেরা দল নামাবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১৩:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৪:১২

অপ্রত্যাশিত হারে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে বার্সেলোনা। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মঙ্গলবার রাত ১টায় তারা মাঠে নামছে। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সুইস ক্লাব ইয়াং বয়েজ। 

ঘুরে দাঁড়ানোর মিশনে কোনওভাবেই শক্তি কম নিয়ে খেলতে রাজি নয় কাতালানরা। প্রথম সারির খেলোয়াড়দের নিয়েই তারা মাঠে নামতে চাইছে। 

১০ দিনের ব্যবধানে দুই হারে আত্মবিশ্বাসে আঘাত হেনেছে বার্সার। তার ওপর বার্সা কোচ হানসি ফ্লিককে ইনজুরি ক্রাইসিসের মধ্য দিয়েও যেতে হচ্ছে। সাইড লাইনে চলে গেছেন দানি ওলমো, রোনাল্ড আরাউহো, গাভি ও গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। এই অবস্থায় চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে শনিবার ওসাসুনার বিপক্ষেও শুরুর একাদশে লামিনে ইয়ামাল ও রাফিনহাকে রাখেননি। যার মাশুল দিতে হয়েছে হার দিয়ে। তবে এই ম্যাচকে ঘিরে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে পাওয়ার আশা করছেন ফ্লিক। ২৭ বছর বয়সী ডাচম্যান গত এপ্রিলের পর গোড়ালির ইনজুরিতে খেলতে পারেননি। 

ম্যাচের আগে ফ্লিক বলেছেন, ‘ইয়াং বয়েজকে হারাতে যে দলটাকে সেরা মনে করবো, সেটা নিয়েই আমরা মাঠে নামবো। প্রথম ম্যাচ মোনাকোর কাছে হেরেছি। কিন্তু তাই বলে হতাশ হওয়া যাবে না।’

ইয়াং বয়েজও ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-০ গোলে হেরেছে। এই অবস্থায় পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনাও প্রথম ম্যাচ হারায় নিজেদের শ্রদ্ধার জায়গা হারিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ফ্লিক বলেছেন, ‘আমি ইতিবাচক এই বিষয়ে যে আমরা জিততে পারবো। আমরা ভালো ফুটবল খেলি। এই অবস্থায় শ্রদ্ধা অর্জন করার প্রয়োজন হলে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।’

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে ম্যানচেস্টার সিটিও। প্রথম ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে তারা গোল শূন্য ড্র করেছে। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের খোঁজে নামবে তারা। একই সময়ে মাঠে নামবে প্যারিস সেন্ত জার্মেই। তাদের প্রতিপক্ষ আর্সেনাল। প্রথম ম্যাচে জিরোনাকে ১-০ গোলে হারানো ফরাসি জায়ান্টরা এদিন ওসমান দেম্বেলেকে ছাড়াই খেলতে নামবে। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি