ফিফার চোখে ‘বাংলাদেশের আগামীর গর্ব’ হামজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ২২:৩০আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ২২:৩৪

বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা দিনকে দিন আরও উজ্জ্বল হচ্ছে। তার বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্র পেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন তারা ফিফার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায়। বিশ্বের শীর্ষ ফুটবল সংস্থার কাছ থেকে ইতিবাচক আভাস মিললো।

মাসখানেক আগে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পান। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। তাদের অনুমতি পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।

এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি বাফুফে পায়নি। তবে ফিফা এরই মধ্যে হামজাকে ‘বাংলাদেশের আগামীর গর্ব’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

হামজাকে নিয়ে ফিফার পোস্ট ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ’ হামজাকে নিয়ে একটি পোস্ট দিয়েছে। লেস্টার সিটির গায়ে তার ছবি পোস্ট করে ক্যাপশনে বাংলায় লেখা, ‘নতুন বাংলাদেশে আগামীর গর্ব হামজা।’

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি।

এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনও দেশের যুব দলে খেলোয়াড় অন্য কোনও দেশের হয়ে খেলতে চাইলে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয়। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম