সুপার সাবের গোলে বায়ার্নকে চমকে দিলো ভিলা

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ০৬:১৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:১০

জন ডুরানের শেষ দিকের গোলে বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারালো অ্যাস্টন ভিলা। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ৪১ বছরে প্রথম হোম ম্যাচ স্মরণীয় করে রাখলো তারা জয়ে।

বল পায়ে রাখায় বুন্দেসলিগা দল আধিপত্য ধরে রাখলেও সুযোগ নষ্ট করে। তারই খেসারত তাদেরকে দিতে হয়েছে ৭৯তম মিনিটে গোল হজম করে। গোলকিপার ম্যানুয়েল ন্যয়ারকে লাইন ছেড়ে বেরিয়ে আসতে দেখে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ডুরান। গর্জে ওঠে ভিয়া পার্ক।

এই মৌসুমে বদলি মাঠে নেমে পঞ্চম গোল করলেন ডুরান। সুপার সাবের গোলে ভিয়া তাদের গৌরবোজ্জ্বল দিন ফিরিয়ে আনলো, যখন ১৯৮২ সালে বায়ার্নকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জিতেছিল।

ডুরানের গোল এসেছে রান অব প্লের বিপরীতে। বায়ার্ন দুই তৃতীয়াংশ বলের দখল ধরে রেখে সেরা সুযোগ পায়। কিন্তু ভিয়ার বিশ্বকাপ জয়ী কিপার এমিলিয়ান মার্তিনেজ সেরা ফর্মে ছিলেন।

আর্জেন্টিনা গোলকিপার প্রথমার্ধে হ্যারি কেইনের বুলেট হেড প্রতিহত করেন। পরে ইংলিশ স্ট্রাইকার মাইকেল অলিসের শট মাঠের বাইরে পাঠান মার্তিনেজ।

শেষ দিকে সমতাসূচক গোলের জন্য হন্যে হয়ে থাকা বায়ার্নকে অবিশ্বাস্যভাবে রুখে দেন আর্জেন্টাইন কিপার। গোলমুখে ছুটতে থাকা কেইনের হেড থামান তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী