চিলি-পেরুর বিপক্ষে ভিনিসিয়ুসকে পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ০০:১৬আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০০:১৬

ইনজুরির কারণে চিলি ও পেরুর বিপক্ষে ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবেন না। রবিবার ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা এই খবর নিশ্চিত করেছে। এনিয়ে স্কোয়াডে চতুর্থ পরিবর্তন আনতে বাধ্য হলো ব্রাজিল।

ভিনিসিয়ুসের ক্লাব রিয়াল মাদ্রিদ জানায়, শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে গিয়ে ঘাড়ের ইনজুরিতে পড়েন তিনি।

সিবিএফ এক বিবৃতি দিয়ে ফুলহ্যাম মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরাকে ভিনিসিয়ুসের স্থলাভিষিক্ত করার কথা জানিয়েছে।

ভিনিসিয়ুসকে এই দুটি ম্যাচে না পাওয়া নিঃসন্দেহে ব্রাজিলের জন্য বড় ধাক্কা। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। আগামী ১০ অক্টোবর চিলির মাঠে এবং পাঁচ দিন পর পেরুকে ঘরের মাঠে খেলবে তারা।

টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেলেও ব্রাজিলের এমন দৈন্যদশা চিন্তা বাড়াচ্ছে।

এরই মধ্যে ব্রেমার, আলিসন ও গুইলহেরেমে আরানাকে চোটের কারণে হারিয়েছে ব্রাজিল। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন লুকাস বেরালদো, ওয়েভারটন ও অ্যালেক্স তেল্লেস।

/এফএইচএম/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী