‘একজন লিজেন্ডকে হারালো ডাচ ও আন্তর্জাতিক ফুটবল বিশ্ব’

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ২১:০১আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২১:০১

নেদারল্যান্ডস ফুটবলে রবিবার শোকের ছায়া নেমে এলো। ১৯৭০ এর দশকে টোটাল ফুটবলের প্রবর্তন করা আয়াক্স ও নেদারল্যান্ডস দলের অন্যতম সদস্য ইয়োহান নিসকেন্স মৃত্যুবরণ করেছেন। ইয়োহান ক্রুইফের এই সতীর্থ রবিবার ৭৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে, ডাচ ফুটবল ফেডারেশন সোমবার এই খবর জানায়।

কোন ধরনের অসুস্থতার কারণে নিসকেন্স মারা গেছেন, তা জানা যায়নি। কেএনভিবি ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘ইয়োহান নিসকেন্স, ডাচ ও আন্তর্জাতিক ফুটবল বিশ্ব একজন লিজেন্ডকে হারালো।’

সত্তর দশকের শুরুতে টানা তিনটি ইউরোপিয়ান কাপ জেতা আয়াক্স দলের সদস্য ছিলেন নিসকেন্স। ১৯৭৪ ও ১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে ওঠা ‘ক্লকওয়ার্ক অরেঞ্জ’ ডাচ দলের হয়েও মাঝমাঠ সামলান তিনি।

নেদারল্যান্ডসের হয়ে ৪৯ ম্যাচ খেলা নিসকেন্স খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে বিশ্বের আনাচে কানাচে কোচিং কর্মসূচি চালিয়ে গেছেন।

কেএনভিবি আরও লিখেছে, ‘তার স্বভাবজাত ট্যাকেল, চমৎকার অন্তর্দৃষ্টি ও মনোমুগ্ধকর পেনাল্টির কারণে ডাচ ফুটবলে তৈরি হওয়া শীর্ষস্থানীয় ফুটবলারদের একজন হয়ে থাকবেন আজীবন।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম