দেড় মাস পেছালো ঘরোয়া ফুটবলের মৌসুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ২০:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২০:৫৬

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনেও বড় ধাক্কা লাগে। ফুটবল ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে ঘরোয়া মৌসুম এক সপ্তাহ পেছানো হয়েছিল। ১১ অক্টোবর থেকে পর্দা ওঠার কথা ছিল দেশের ফুটবলের। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল দলগুলো। কিন্তু তিন দিন আগে আজ বুধবার পেশাদার লিগ কমিটির জরুরি সভায় আসন্ন ফুটবল মৌসুম দেড় মাস পেছানো হলো।

ফুটবল ক্লাবগুলোর দাবি মেনে প্রথমে ৪ অক্টোবরের পর এক সপ্তাহ পিছিয়ে ১১ অক্টোবর থেকে মৌসুম শুরুর সিদ্ধান্ত নেয় বাফুফে। ১১ অক্টোবর কিংস অ্যারেনায় চ্যালেঞ্জ কাপ, ১৫ অক্টোবর ফেডারেশন কাপ ও ১৮ অক্টোবর লিগ শুরুর কথা ছিল।

আগের সূচি অনুযায়ী আগামী ১১ অক্টোবর বসুন্ধরা কিংস-মোহাডোনের চ্যালেঞ্জ কাপ ম্যাচ। সেভাবেই দুই দল অনুশীলন করছিল। কিন্তু বিকালে লিগ কমিটির অনলাইনে হওয়া জরুরি সভায় ঘরোয়া মৌসুম নভেম্বরের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ হিসেবে ভেন্যু সংকট ও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

মৌসুম পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ভেন্যুর কথা উল্লেখ করলেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান, ‘আসন্ন মৌসুমের জন্য আমরা যে ভেন্যুগুলো মনোনীত করেছিলাম, সেগুলো এখনও প্রস্তুত হয়নি। যেহেতু ভেন্যুগুলো প্রস্তুত নয়, তাই ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক প্রেক্ষাপটে ১১ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের শেষদিকে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।’

আগামী দেড় মাসের মধ্যে মাঠ প্রস্তুতের আশাবাদ লিগ কমিটির চেয়ারম্যানের, ‘আমরা এই সময়ের মধ্যে আশা করছি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাঠ প্রস্তুত করতে পারবো।’

বাফুফে নির্বাচন ২৬ অক্টোবর। নির্বাচনের পর নিশ্চিতভাবে স্ট্যান্ডিং কমিটিও পাল্টে যাবে। নতুন কমিটির হাতেই পড়তে যাচ্ছে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান