বাংলাদেশে চাকরি হারিয়ে ইস্ট বেঙ্গলে ব্রুজোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ২৩:২৭আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২৩:২৭

বাংলাদেশের ফুটবলের অন্যতম সফল কোচ বলা হয় অস্কার ব্রুজোনকে। গত ছয় বছর বসুন্ধরা কিংসের কোচ ছিলেন এই স্প্যানিশ। তার হাত ধরে বদলে যায় দলটি। তার মেয়াদে সব মিলিয়ে ১১টি ট্রফি জেতে কিংস। গত ৫ জুলাই দলটির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে গুঞ্জন ওঠে, ভারতের ক্লাব ইমামি ইস্ট বেঙ্গল তার সঙ্গে চুক্তি করছে। সত্যিই তাই হলো। মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করেছে ক্লাবটি। চলতি মৌসুমের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। 

আইএসএলে প্রথম তিন ম্যাচ হারের পর সরে দাঁড়ান কার্লেস কুয়াদ্রাত। তারপর ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন বিনো জর্জ। তিনিও ব্যর্থতার চাকা ঘোরাতে পারেননি। এখনও পর্যন্ত আইএসএলে ইস্ট বেঙ্গল কোনও পয়েন্ট পায়নি। ব্রুজোন বাংলাদেশি ক্লাব ছাড়ার পর থেকেই নতুন কোচ হিসেবে তাকে পেতে জোর তৎপরতা চালায় তারা। 

এই স্প্যানিশ কোচের ভারতীয় ফুটবল সম্পর্কে ভালো ধারণা আছে। আগে আইএসএলের ক্লাব মুম্বাই সিটি এফসির সহকারী কোচ ছিলেন। আইএসএল তার কাছে অপরিচিত কিছু নয়। ১২ বছর আগে আই লিগে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ ছিলেন তিনি।

৪৭ বছর বয়সী ব্রুজোন চুক্তি করেই ইস্ট বেঙ্গলকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছেন। আইএসএলের পাশাপাশি মাথায় রাখছেন এএফসি চ্যালেঞ্জ লিগও। ব্রুজোন বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী শুধু আইএসএলে নয়, এএফসির প্রতিযোগিতাতেও আমরা ভালো ফল করবো। ভারতীয় মৌসুমের মাঝামাঝি জায়গায় রয়েছি আমরা। ইতোমধ্যেই প্রস্তুতির সেরা ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের কী করে সেরা ফর্মে ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আমরা কাজ করবো। খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা ফিরিয়ে আনতে হবে। যত বেশি সম্ভব ম্যাচ জেতাই লক্ষ্য থাকবে আমাদের।’

ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রতি তার আহ্বান, ‘ইস্ট বেঙ্গল সমর্থকেরা অত্যন্ত আবেগপ্রবণ। তাদের পাশে থাকার অনুরোধ করবো। ইস্ট বেঙ্গল পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমিও অত্যন্ত খুশি। সমর্থকদের শর্তহীন ভালবাসার প্রতিদান আমরা মাঠের ফলাফলে দেওয়ার চেষ্টা করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী