গুঞ্জনই সত্যি হলো। বসুন্ধরা কিংসে টানা চার মৌসুম কাটানো ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে এবার আর দেখা যাবে না। তার কিংস-অধ্যায় শেষ হয়েছে বলে ক্লাব সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রবিনহোর সঙ্গে কিংসের সঙ্গে চুক্তি থাকলেও তা আর না বাড়ছে না বলে জানা গেছে। রবিনহো চুক্তি অনুযায়ী মৌসুম প্রতি প্রায় সাড়ে ৬ লাখ ডলার কিংবা ৮ কোটি টাকা পেয়ে থাকেন। এবার আরও বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
ক্লাব সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমরা ওকে এবার আনছি না।কারণ নতুন করে ও যে উচ্চ পারিশ্রমিক দাবি করছে, তা মেটানো কঠিন। বর্তমান পরিস্থিতিতে আমরা তো আরও খরচ কমানোর কথা ভাবছি।’
তবে আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরার আগমন নিশ্চিত। ১২ অক্টোবর আসছেন এই মিডফিল্ডার। এদিকে, রবিনহোর ভারতের ইস্ট বেঙ্গলে যাওয়া নিয়ে গুঞ্জনের ডালপালা আরও মেলেছে।








