আগামী বছর থেকে ইংল্যান্ডের দায়িত্বে টুখেল 

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১৫:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৫:৩২

থমাস টুখেল যে ইংল্যান্ডের কোচ হচ্ছেন সেটা নিশ্চিত হয়েই ছিল। ইংল্যান্ডের তরফ থেকে বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার তারা জানিয়ে দিয়েছে, ৫১ বছর বয়সী জার্মান কোচকে ১৮ মাসের চুক্তিতে তারা নিয়োগ দিয়েছে। যার মেয়াদ ২০২৬ বিশ্বকাপ ফুটবল পর্যন্ত। 

ইংল্যান্ডের নতুন কোচ দায়িত্ব বুঝে নেবেন আগামী বছরের ১ জানুয়ারি। এর ফলে তৃতীয় নন-ব্রিটিশ কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক চেলসি কোচ। 

ইউরো টুর্নামেন্টের ফাইনালে স্পেনের কাছে হারের পর গ্যারেথ সাউথগেট পদত্যাগ করেন। তার পর থেকে স্থায়ী কোচ খুঁজছিল তারা। লি কার্সলিকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়ে আপাতত কাজ সামাল দেওয়া হচ্ছে। যিনি এরই মধ্যে চার ম্যাচে ডাগআউট সামলেছেন। এই দায়িত্বে থাকবেন নেশন্স লিগের বাকি ম্যাচেও। 

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়ে দেওয়া টুখেল তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই দেশে খেলাটির সঙ্গে দীর্ঘদিন ধরেই একটা যোগাযোগ অনুভব করেছি। যা এরই মধ্যে আমাকে অবিশ্বাস্য কিছু মুহূর্ত উপহার দিয়েছে। ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে দেওয়া অনেক বড় সুযোগ। আর এই প্রতিভাবান বিশেষ দলটির সঙ্গে কাজ করার এই সুযোগ মানে রোমাঞ্চকর কিছু।’

জানা গেছে, কোচ নিয়োগের জন্য অনেক প্রার্থীর সঙ্গেই আলোচনা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাও। এফএ অবশ্য জানিয়েছে, চুক্তিটা তারা ৮ অক্টোবরেই সম্পন্ন করেছে। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম