‘এক মিনিটের জন্য মাঠে নামলেও সেরাটা দেবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ১৮:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৮:০৩

কাঠমান্ডুতে গতবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই আশা নিয়ে নেপাল গেছে সাবিনা-সানজিদারা। বৃহস্পতিবার সকালে আনফা কমপ্লেক্সে হয়েছে দলটির অনুশীলন। সেখানে ছিলেন গত আসরে চার গোল করা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। যদিও চোটের কারণে দুই বছর ধরে ভুগছেন টাঙ্গাইল থেকে উঠে আসা এই ফুটবলার। এবার চোট সারিয়ে নিজেকে নতুন করে নিংড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। 

২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে চোটের কারণে ভারতে গিয়ে চিকিৎসা করতে হয়েছে। এর আগে তার চিকিৎসা নিয়ে জল ঘোলা কম হয়নি। সুস্থ হয়ে দলের ইংলিশ কোচ বাটলারের দলে জায়গা করে নিয়েছেন। কৃষ্ণা আজ আনফা কমপ্লেক্সে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সবার আগে ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে। তিনি চেয়েছিলেন বলে আবার ব্যাক করেছি। এছাড়া যারা আমার খারাপ সময়ে পাশে ছিলেন, তাদেরও ধন্যবাদ দিতে চাই। সবার সহযোগিতা নিয়ে জাতীয় দলে ফিরেছি।’

দুই বছরে কৃষ্ণাকে অনেক কষ্ট করতে হয়েছে। এ নিয়ে তার কথা, ‘দেখুন দুই বছর অনেক সংগ্রাম করেছি। যেহেতু অনেক দিন পর দলের সঙ্গে যোগ দিয়েছি। তাই ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে কষ্ট হয়েছে। তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। চোটের অবস্থা এখন ভালো। পায়ে কোনও ব্যথা নেই। আমি আগের মতো খেলতে পারছি।’

বাটলারের একাদশে কৃষ্ণা নেই। তা একপ্রকার পরিস্কার। তবে তাকে বদলি হিসেবে নামিয়ে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার লক্ষ্য। কৃষ্ণা তাই বলেছেন, ‘যেহেতু দীর্ঘদিন পর মাঠে ফিরেছি, আমার প্রধান লক্ষ্য হচ্ছে এক মিনিটের জন্য মাঠে নামলেও ভালোভাবে খেলা। সুযোগ পেলে অবশ্যই সেটা কাজে লাগাবো। এক মিনিট (বলেছি)…কারণ, দেখুন, দীর্ঘদিন যখন একজন খেলোয়াড় চোটে থাকে, তার প্রতি হয়তো একটা… নিজের আত্মবিশ্বাসও অনেকটা কম থাকে।’

এবার দলের সঙ্গে সহকারী কোচের পাশাপাশি ম্যানেজারের ভূমিকায় আছেন মাহমুদা অনন্যা। নিয়মিত ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বাফুফেতে নির্বাচনের কারণে নারী দল থেকে আপাতত দূরে রয়েছেন। কাঠমান্ডুতে যাওয়ার প্রয়োজনবোধ করেননি! এ নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। মাহমুদা অনন্যা শুধু বলেছেন, ‘আনফা ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলন হয়েছে। দলের সবাই ভালোভাবে অনুশীলন করেছে। দলে কারও চোট নেই। সবকিছু ভালো চলছে। বিকালে পাকিস্তান-ভারত ম্যাচ দেখবো সবাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম