এবার মালদ্বীপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪, ১৪:৪২আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৪:৫৬

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রয়ের আগে নির্দিষ্ট পাত্রে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সবশেষ ভুটানের বিপক্ষে খেললেও তা যুতসই হয়নি। থিম্পুতে একটি ম্যাচ জিতে অন্যটিতে হারায় ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। এবার নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচের দিকে দৃষ্টি হাভিয়ের কাবরেরার দলের। বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে।

আগামী ১৩ ও ১৬ নভেম্বর ম্যাচ দুটি হবে। দুটি ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। মালদ্বীপ বর্তমানে র‌্যাঙ্কিংয়ে ১৬৩তম স্থানে, বাংলাদেশ ১৮৬তে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই সূচি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মালদ্বীপ থেকে লিখিতভাবে সবকিছু পেয়েছি। নভেম্বরে দুটি ম্যাচ খেলবো আমরা। ম্যাচ দুটি কিংস অ্যারেনাতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে।’

সবশেষ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছিল। কিংস অ্যারেনাতে রাকিব ও ফাহিমের গোলে ২-১ এ জয় এসেছিল। এছাড়া অ্যাওয়ে ম্যাচটি হয়েছিল ১-১ গোলে ড্র। মালদ্বীপের ফেডারেশন নাজুক অবস্থায় থাকার কারণে এই বছর তারা কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি। বাংলাদেশে এসেই প্রথম ম্যাচ খেলবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি