মেসির হ্যাটট্রিকে মায়ামির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ০৮:০৬আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৮:০৬

বলিভিয়ার বিপক্ষে কয়েকদিন আগে আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এবার জার্সি পাল্টালেও সেই পুরানো রূপে আর্জেন্টাইন ফরোয়ার্ড। শনিবার তার হ্যাটট্রিকে ৬-২ গোলে নিউ ইংল্যান্ড রিভলিউশনকে হারিয়েছে ইন্টার মায়ামি। তাতে এক মৌসুমে মেজর লিগ সকারে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভেঙেছে দলটি।

মায়ামি এমএলএসের রেগুলার সিজন শেষ করলো ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে। ২২ জয়ের বিপরীতে চার হার ও ৮ ড্র। ২০২১ সালে রিভলিউশনের গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড ভাঙলো তারা।

ফ্লোরিডার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে ৩৪ মিনিটে দুই গোল হজম করে মায়ামি। লুইস সুয়ারেজ চার মিনিটের মধ্যে দুই গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান। তারপর কেবল মেসির ম্যাজিক।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মাঠে নামার এক মিনিট পর বেঞ্জামিন ক্রেমাচিকে দিয়ে গোল করান। ৫৮তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। তারপর ৭৮ থেকে ৮৯তম মিনিটে তিনবার জাল কাঁপান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। আমেরিকান ক্লাবের জার্সিতে তার এটাই প্রথম হ্যাটট্রিক। ৩৩ গোল করে মায়ামির সর্বকালের শীর্ষ গোলদাতাও হলেন তিনি।

কোপা আমেরিকা ফাইনালে গোড়ালির চোট পেয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিলেন মেসি। গত মাসে মাঠে ফেরেন তিনি। এবার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন, পুরোপুরি ফিটনেস পেয়ে গেছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম