পেশাদার টেনিসে অভিষেক হচ্ছে ২০১০ বিশ্বকাপ গোল্ডেন বল জয়ী ফোরলানের

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ২৩:৪২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২৩:৪২

উরুগুয়ে ফুটবলের সাবেক তারকা ডিয়েগো ফোরলানকে এবার টেনিস কোর্টে দেখা যাবে। পেশাদার হিসেবে র‌্যাকেট হাতে নিয়ে নেটের এপাশ-ওপাশ মাতাবেন ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। আগামী মাসে উরুগুয়ান ওপেনের দ্বৈত প্রতিযোগিতায় এটিপি চ্যালেঞ্জার টেনিসে অভিষেক হচ্ছে তার।

এটিপি এককে ১০১ নম্বর র‌্যাঙ্কিংধারী আর্জেন্টাইন ফেডেরিকো কোরিয়ার সঙ্গে জুটি বাঁধবেন ম্যানইউর সাবেক ফরোয়ার্ড। টেনিস প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ স্তরের এই টুর্নামেন্ট এটিপি চ্যালেঞ্জার ট্যুরের অংশ। দেশটির রাজধানী মন্টেভিডিওতে ১১ থেকে ১৭ নভেম্বর চলবে এই টুর্নামেন্ট।

উরুগুয়ে ওপেন টুর্নামেন্ট ডিরেক্টর ডিয়েগো লোপেজ নিশ্চিত করেছেন, ফোরলান তাদের প্রতিযোগিতায় খেলার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

৪৫ বছর বয়সী ফোরলান ২০১৯ সালের আগস্টে ফুটবল থেকে অবসর নেন। ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের জার্সিতে খেলেছেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তোলার পর ফোরলান গোল্ডেন বল পুরস্কার পান। 

ফোরলান জানান, ছোটবেলায় কয়েকবার টেনিস র‌্যাকেট হাতে তুলে নিয়েছিলেন। বাবার পথ অনুসরণ করছেন তিনি, ‘আমার বাবা ফুটবল খেলতেন এবং অবসরের পর ৪১ বছর বয়সে টেনিস খেলা শুরু করেন। আমিও দুই বছর বয়সে (টেনিস খেলা) শুরু করেছিলাম। তারপর তো সবার জানা, আমি নিজেকে ফুটবলের প্রতি বিলিয়ে দিলাম। এখন আমি যখনই সময় পাবো, এই খেলাতে সময় দেবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী