বুকে ক্যামেরা লাগিয়ে মাঠের খেলা দেখাবেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ২০:২৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ২০:২৯

গ্লোবাল ফুটবল আইকন লিওনেল মেসির ভক্তরা এখন থেকে আর্জেন্টাইন তারকার মাঠের প্রতিটি মুভ সরাসরি দেখতে পারবেন। বুকে একটি ক্যামেরা লাগিয়ে মাঠে নামবে আটবারের ব্যালন ডি’অর জয়ী। এমএলএস কাপে ইন্টার মায়ামির হয়ে যতক্ষণ খেলবেন তিনি, তার গতিবিধি, গোল ও উদযাপন লাইভ স্ট্রিমিং হবে সেই ক্যামেরার মাধ্যমে।

টিকটক লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে মেসির গতিবিধি, ভক্তরা তারই চোখে দেখতে পাবেন সবকিছু। এমনটা জানিয়েছে এমএলএস।

মায়ামির প্রতিটি ম্যাচের কিকঅফের পাঁচ মিনিট আগে লাইভে যাবে ‘প্লেয়ার স্পটলাইট’ স্ট্রিম, যেটা সোশ্যাল মিডিয়ায় ‘মেসি ক্যাম’ নামেও পরিচিত। এমএলএস ও ইন্টার মায়ামির টিকটক চ্যানেলে দেখা যাবে লাইভ।

ফুটবল ইতিহাসে প্রথমবার শুধু মাত্র একজন খেলোয়াড়কে ফোকাস করে সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হবে।

মায়ামিতে মেসি তার ১৬ মাসের অধ্যায়ে গত বছর লিগস কাপ শিরোপা জিতেছেন। অক্টোবরে এমএলএস সাপোর্টার্স শিল্ডও হাতে নিয়েছেন। যুক্তরাষ্ট্র লিগের সবচেয়ে বড় প্রতিযোগিতা এমএলএস কাপে ফেভারিট হয়ে মাঠে নামবে তার দল মায়ামি।  

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি