ম্যানইউকে রুখে দেওয়ার ম্যাচে ফেনারবাচ কোচ মরিনহোকে লাল কার্ড

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ০৮:০২আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:০২

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। হারানো মনোবল ফিরে পেয়েছিল তারা। ইউরোপা লিগে প্রথম জয়ের স্বপ্ন নিয়ে ফেনারবাচের মাঠে নেমে তারা লিডও নিয়েছিল। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। আবারও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে এরিক টেন হ্যাগের দলকে।

ফেনারবাচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। এনিয়ে ইউরোপা লিগে প্রথম তিন ম্যাচই ড্র করলো তারা। ম্যাচের ফলের পাশাপাশি আলোচিত হয়েছেন ফেনারবাচ কোচ হোসে মরিনহো। সাবেক ক্লাবের বিপক্ষে লাল কার্ড দেখেন তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল ক্লাব কোচ। টানা ব্যর্থতায় ২০১৮ সালের ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ড ক্লাব থেকে পর্তুগিজ কোচ বরখাস্ত হন।

প্রথমার্ধের শুরুতে ম্যানইউ এগিয়ে যায়। ১৫তম মিনিটে জশুয়া জির্কজি ছোট পাস দেন ক্রিস্টিয়ান এরিকসেনকে। ড্যানিশ মিডফিল্ডার বক্সের প্রান্ত থেকে প্রথমবারের শটে জাল কাঁপান।

হাফটাইমের আগে ফেনারবাচ আধিপত্য দেখিয়ে সমতা ফেরাতে পারতো। কিন্তু ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানা অতিমানবীয় চেষ্টায় ডাবল সেভ করে তাদের হতাশ করেন।

মরিনহো দেখেন লাল কার্ড

বিরতি থেকে ফেরার কয়েক মিনিটের মধ্যে স্বাগতিকরা সমতা ফেরায়। ৪৯তম মিনিটে অ্যালান সেন্ট ম্যাক্সিমিনের নিখুঁত ক্রসে হেড করে জালে বল ঠেলে দেন এন নেসিরি। এবার তাকে থামাতে পারননি ওনানা।

ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টায় পৌঁছানোর আগে মরিনহো লাল কার্ড দেখেন। রেফারির সঙ্গে তর্ক করার শাস্তি পান পর্তুগিজ কোচ।

শেষ দিকে আর তেমন কোনও ঘটনা ঘটেনি। দলের ইনজুরি তালিকা আরও লম্বা করে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন ইউনাইটেডের বদলি খেলোয়াড় অ্যান্টনি।

তিন ম্যাচে তিন পয়েন্ট ম্যানইউর। আর অপরাজিত ফেনারবাচের পয়েন্ট পাঁচ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী