‘মনে হচ্ছিল, আমাদের বাঁ উইংয়ে নেইমার খেলছে’

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১২:১৭আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:১৭

টটেনহ্যাম হটস্পারের প্রথম দলের হয়ে কেবল দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েই মন্ত্রমুগ্ধ করলেন মাইকি মুরে। ইউরোপা লিগে এজেড আলকামারের বিপক্ষে বাঁ উইংয়ে চোখ ধাঁধানো মুভমেন্ট ও পাসে সবাইকে মাতিয়ে রাখলেন এই টিনএজার। বৃহস্পতিবার ১-০ গোলে জয়ের পর স্পার কোচ আনগে পোস্তেকোগলু তো স্বীকার করলেন, তার ওপর বড় কিছুর প্রত্যাশা না করা খুব কঠিন হবে। আর অধিনায়ক জেমস ম্যাডিসনের মাঝেমধ্যে মনে হচ্ছিল, বাঁ উইংয়ে নেইমার খেলছেন।

১৭ বছর বয়সী মুরেকে ব্রাজিল অধিনায়কের সঙ্গে তুলনা করে ম্যাডিসন বললেন, ‘৪৫ থেকে ৬৫ মিনিট পর্যন্ত আমার মনে হচ্ছিল আমাদের বাঁ উইংয়ে নেইমার খেলছে! সে ছিল অবিশ্বাস্য। বল নিয়ে সে ভয়ডরহীন। এই অল্প বয়সে এমন মানসিকতা, কখনও তার কাছ থেকে এটা ছিনিয়ে নিতে চাইবেন না আপনি। তার সামর্থ্যের ঝুলি বেশ বড়। আমি সিনিয়র খেলোয়াড় হিসেবে তার পাশে থাকবো, কিছু বুদ্ধিদ্বীপ্ত কথা বলবো, যেন এই পথ সহজে চলতে পারে।’

এদিকে পোস্তেকোগলু জানালেন, লন্ডন ক্লাবে তাকে নিয়ে আকাঙ্ক্ষা জাগা বা প্রত্যাশা না করা হবে চ্যালেঞ্জিং। তিনি বললেন, ‘তাকে নিয়ে প্রত্যাশা না করা কঠিন হবে, তাই নয় কি? সে ছিল অসাধারণ। এটা অস্বীকার করার উপায় নেই। সে যেভাবে নিজের দিকে সবকিছু নিচ্ছিল, সেটা চমৎকার। প্রতিদিন সে অনেক খাটে। সে ‍উন্নতি করতে চায়, সে বুঝতে পারে এটা একটা অভিযাত্রা।’

তবে সতর্ক টটেনহ্যাম কোচ, ‘তাকে কীভাবে ব্যবহার করতে হবে বা কখন, সেটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে, এই অল্প বয়সে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী