এমএলএস কাপ প্লে-অফে জয়ে শুরু মায়ামির

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১০:০০আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১০:৩৩

এমএলএস কাপ প্লে-অফ ক্যাম্পেইন জয়ে শুরু করেছে ইন্টার মায়ামি। আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে সেমিফাইনালে যাওয়ার পথে নিজেদের এগিয়ে রাখলো তারা। 

প্লে-অফের শীর্ষ বাছাই ও ফেভারিট মায়ামি ম্যাচের শুরু থেকেই ছিল গোছানো। দ্বিতীয় মিনিটে তাদের এগিয়ে দেন লুইম সুয়ারেজ। 

এই অর্ধে একটি গোল হলেও প্রতিপক্ষ গোলকিপার ব্র্যাড গুজানকে ব্যস্ত রেখেছিল মায়ামি। বল দখলেও ছিল আধিপত্য। লিওনেল মেসি নিজের প্রথম শটে গোলের কাছেও চলে গিয়েছিলেন। কিন্তু ৪০ বছর বয়সী আটলান্টা গোলকিপারের ডাইভিং এক সেভ হতাশ করে তাদের। 

আটলান্টাকে ২১ মিনিটেই চোট ধাক্কা খেতে হয়েছে। মাঠ ছেড়ে যান রাইট উইঙ্গার ব্রুকস লেনন। পাঁচ মিনিট বাদে সেই সুযোগে মেসি আবারও ত্রাস ছড়িয়েছেন। কিন্তু ২৫ গজ দূর থেকে তার নেওয়া শট দারুণভাবে সেভ করেন প্রতিপক্ষ গোলকিপার‍গুজান।   

মেসি আরও একবার ব্যর্থ চেষ্টা করেছেন। তাদের সুযোগ হাতছাড়ার বিপরীতে ৩৯ মিনিটে একটি গোল শোধ দিয়ে সমতায় ফেরে আটলান্টা। গোলটি করেছেন সাবা লোবজানিদজে।  

সমতা ফেরানো গোলের পর ম্যাচে চমক দেখানোর আশা করছিল আটলান্টা। কারণ প্লে-অফের ফরম্যাট অনুযায়ী ৯০ মিনিট পর্যন্ত সমতা থাকলে খেলাটা গড়াবে টাইব্রেকারে! সেটি অবশ্য আর হতে দেয়নি মায়ামি। ৬০ মিনিটে মেসির শর্ট কর্নার থেকে জাল কাঁপিয়ে স্কোর ২-১ করেছেন আলবা। 

পুরো ম্যাচে গোল না পাওয়া মেসি স্টপেজ টাইমে আবারও স্কোরশিটে নাম তোলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবারও তাকে হতাশ করেছেন গুজান। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম