রোনালদোর পেনাল্টি মিস, ছিটকে গেলো আল নাসর

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১৫:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৪২

কিংস কাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। শেষ ষোলোর লড়াইয়ে তারা ১-০ গোলে আল-তাউয়ুনের কাছে হেরেছে। স্টপেজ টাইমে পেনাল্টি মিস করেছেন রোনালদো।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী দুই বছর আগে আল নাসরে যোগ দেওয়ার পর এখনও বড় কোনও ট্রফি জয়ের স্বাদ পাননি। ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে অগ্রগামিতা পায় আল-তাউয়ুন। হেড করে গোল করেন ওয়ালিদ আল আহমেদ। 

আল নাসরের সুযোগ ছিল সমতায় ফেরার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফাউল করেছিলেন ওয়ালিদ। যার ফলশ্রুতিতে পেনাল্টি পায় আল নাসর। দুর্ভাগ্য প্রথমবার আল নাসরের হয়ে পেনাল্টি মিস করেছেন প্রাণভোমরা রোনালদো। অথচ আগের ১৮বারই পেনাল্টিকে গোলে রুপান্তরিত করতে পেরেছিলেন তিনি। কিন্তু এবার শট নিলেও সেটা চলে যায় বারের ওপর দিয়ে। তাতে স্তব্ধ হয়ে পড়ে রিয়াদের আল আওয়াল পার্ক। 

হারটা স্তেফানো পাউলির অধীনে আল নাসরের প্রথম পরাজয়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর আল নাসর কোচ বলেছেন, ‘কৌশলগত আমরা ভালো পারফর্ম করেছি। কিন্তু জিততে পারিনি। ছিটকে যাওয়ায় অবশ্যই হতাশ লাগছে। কিন্তু এখনও মৌসুমে দুটি ট্রফি জয়ের সুযোগ আছে। আমরা সেজন্য সেরাটা দিবো।’

/এফআইআর/   
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী